সৌদিতে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিতে হবে গভীর বিশ্লেষণের মাধ্যমে -হুমায়ুন কবির
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সৌদি আরবে বাংলাদেশের সৈন্য পাঠানোর বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। তিনি বলেছেন, মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনৈতিক পরিবেশ বিঘিœত হওয়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দীর্ঘায়িত হলে বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্সেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
গতকাল জুমুয়াবার রাজধানীর এফডিসিতে ‘মুসলিম বিশ্বের সংকট নিরসনে মক্কা চুক্তি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এম হুমায়ুন কবির।
তিনি বলেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে হওয়া মক্কা চুক্তি মূলত দেশগুলোর নিজস্ব নিরাপত্তার স্বার্থে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার জন্য প্রয়োজনীয় কাঠামো এ চুক্তিতে রয়েছে বলে মনে হয় না। এতে মুসলিম বিশ্বের স্বার্থ কতটা সুরক্ষিত হবে, তা-ও অনিশ্চিত। ভবিষ্যতে বাংলাদেশ এ চুক্তিতে যুক্ত হবে কি না, তা কঠিন সিদ্ধান্তের বিষয়। কোনো ধরনের আবেগের বশবর্তী না হয়ে গভীর চিন্তাভাবনার মাধ্যমে এ সিদ্ধান্ত নিতে হবে।
সাবেক এ রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবে বাংলাদেশ সৈন্য পাঠাবে কি না, তা বিশ্লেষণের দাবি রাখে। প্রয়োজনে মক্কা চুক্তিতে যুক্ত না হয়েও সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে সৈন্য পাঠানো যেতে পারে। বাংলাদেশ মক্কা চুক্তিতে যুক্ত হলে ভারত, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে আরেকটি অক্ষশক্তি গড়ে ওঠার আশঙ্কা রয়েছে। এতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘিœত হতে পারে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংকট বর্তমানে জটিল অবস্থায় পৌঁছেছে। সৌদি আরবের সঙ্গে হুতিদের সাম্প্রতিক সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করেছে। হুতিদের ক্ষতিপূরণ ও পারস্পরিক সম্মান প্রদর্শনের মাধ্যমেই এ সংঘাত নিরসন সম্ভব হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিষ্টির দোকানে ক্রেতার খরা, হতাশ ব্যবসায়ীরা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পলায়ন ও অসদাচরণের ঘটনায় চাকরি গেল ৭ পুলিশ কর্মকর্তার
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন ল্যাবের সন্ধান
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ছেলেপেলে পাঠাতে হলে ১ কোটি দিতে হবে’, হুমকি দিয়ে গ্রেপ্তার
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সংবিধানের ধারাবাহিকতা ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের দাবি গায়ের জোরের শামিল’
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলকাতায় উগ্র হিন্দুত্ববাদীদের বাংলাদেশ মিশন ঘেরাও করে ঔদ্ধত্বপূর্ণ দাবি!
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভয়ে গোপালগঞ্জে পথসভা করবে না জামাত -রাশেদ খাঁন
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শূন্যপাস প্রতিষ্ঠান একীভূত করা হতে পারে -শিক্ষামন্ত্রী
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন আজ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা দূর করতে পরিকল্পিত কর্মসূচি নিতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অপারেশনের জন্য অপেক্ষা দিনের পর দিন
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বর্ণের ভরিতে এক লাফেই কমলো সাড়ে ৫ হাজার টাকা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












