‘জ্বালানি নিরাপত্তা না থাকলে টেকসই শিল্পায়ন সম্ভব নয়’
, ০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের শিল্পখাতে জ্বালানির সংকট দিন দিন তীব্রতর হচ্ছে, যার প্রভাব পড়ছে উৎপাদন, বিনিয়োগ ও সামগ্রিক অর্থনীতিতে। এমন বাস্তবতায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) যৌথভাবে “বাংলাদেশের শিল্পখাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা: টেকসই উন্নয়নের পথ-নির্দেশনা” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় শিল্পখাতের জ্বালানি সংকট সমাধানে সমন্বিত নীতিমালা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, দক্ষতা বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, দেশের মোট গ্যাস ব্যবহারকারীর মাত্র ১৯ শতাংশ হলেও শিল্পখাত সবচেয়ে বড় চাপে রয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে রেকর্ড ১৭৮ শতাংশ গ্যাস-মূল্য বৃদ্ধি এবং সাম্প্রতিক আরও ৩৩ শতাংশ সমন্বয়ের ফলে টেক্সটাইল, স্টিল ও সারের মতো খাতে উৎপাদন ৩০-৫০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এসএমই খাত আরও দুরাবস্থার মধ্যে পড়েছে।
তিনি বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ছাড়া শিল্পায়ন অসম্ভব। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়া এখন জরুরি প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, দেশের গ্যাস-মজুত কমে যাবে, এ কথা বহুদিন ধরে বলা হলেও অফশোর ও অনশোর গ্যাস অনুসন্ধানে তেমন অগ্রগতি হয়নি। ফলে দেশীয় উৎপাদন না বাড়ায় আমদানি-নির্ভরতা বেড়েছে।
তিনি জানান, জ্বালানি খাতে এখনও দক্ষতার হার মাত্র ৩০ শতাংশের মতো। এ দক্ষতা বাড়াতে পারলে বিদ্যুৎ ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তিনি তৈরি পোশাকসহ রপ্তানিমুখী শিল্পগুলোকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেম নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। তিনি বলেন, দেশের জ্বালানি খাতে মাস্টারপ্ল্যান থাকলেও সহায়ক নীতিমালা ও প্রণোদনার কাঠামো নেই। শিল্পে ‘এনার্জি সক্ষমতা’ বলতে কী বোঝানো হয়-সেটারও সুস্পষ্ট সংজ্ঞা নেই।
ঢাকা চেম্বার-সানেমের যৌথ ফোকাস গ্রুপ আলোচনায় উঠে আসে-এনার্জি অডিট নিশ্চিত করা, গ্রিড আধুনিকায়ন, জ্বালানি সাশ্রয়, অর্থায়ন ও প্রণোদনা বৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুতের সরবরাহ উন্নয়ন এ মুহূর্তে জরুরি। কাঠামোগত, সরবরাহগত ও নীতি-বিধানগত- এই তিন স্তরেই জ্বালানি খাতে বড় সংস্কার প্রয়োজন।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান ড. এম. রেজওয়ান খান বলেন, শুল্ক কাঠামোর অসঙ্গতি দূর না করলে বিদ্যুৎ সরবরাহ সংকট কমবে না। তিনি পিক ও অফ-পিক সময়ে আলাদা বিদ্যুৎ-মূল্য নির্ধারণের ওপরও জোর দেন।
আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, কারখানায় প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় প্রায়ই ৫০ শতাংশ উৎপাদন ব্যাহত হয়।
বিসিএমএ সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, এলপিজি বড় ভূমিকা রাখতে পারে, কিন্তু আর্থিক প্রণোদনার অভাব ও ১০ শতাংশ করারোপ খাতটিকে পিছিয়ে দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












