‘জমে গেলো’ আলো! যুগান্তকারী আবিষ্কার খুলে দিলো বিজ্ঞানের এক নতুন পথ
, ০১লা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
বিজ্ঞান জগতে এই প্রথমবার স্তব্ধ হলো আলো। বিশ্বের সবচেয়ে গতিশীল তরঙ্গ বিশেষ পদ্ধতিতে ‘জমে গেলো’ বরফের মতো। আলোকে বিজ্ঞানের পরিভাষায় ‘ফ্রিজ’ করার পদ্ধতি খুঁজে পেলো বিজ্ঞানীরা। সম্প্রতি বিজ্ঞানবিষয়ক জার্নাল নেচার-এ প্রকাশিত হয়েছে এই গবেষণা।
গবেষকদের কথায়, আলোকে ‘ফ্রিজ’ করে দেওয়ার ফলে তৈরি হয়েছে একটি সুপারসলিড। যা একইসঙ্গে সলিড, আবার সুপারফ্লুইডও। বিজ্ঞানের নিরিখে এটি পদার্থের একটি বিরল অবস্থা।
সহজ করে বুঝে নেয়া যাক-
আলো আসলে তরঙ্গ। এটিকে বিজ্ঞানে পদার্থ হিসেবে গণ্য করা হয় না। কারণ এরা কোনও স্থান দখল করে থাকে না। তাছাড়া এদের ভর নেই। অন্যদিকে, সলিড বা কঠিন পদার্থ পদার্থের একটি অবস্থা। যেমন, পানি সাধারণ উষ্ণতায় তরল পদার্থ। শূন্য ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে বরফ হয়ে যায়। তখন এটি কঠিন পদার্থ। আবার ১০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে বাষ্প। তখন এটি গ্যাস। এই অবস্থায় আলোকে ‘ফ্রিজ’ করে দেওয়ার পর তৈরি হয়েছে সুপারসলিড। অর্থাৎ এক দিকে যেমন এটি কঠিন পদার্থ, তেমনই অন্য দিকে সুপারফ্লুইড অর্থাৎ ‘অসাধারণ’ তরল।
কেন সুপারসলিড?
‘বরফের মতো জমে যাওয়া’ আলোকে সাধারণ তরলের থেকে বেশি মনে করার কারণ? গবেষকদের ব্যাখ্যা, অন্যান্য তরলের মতোই এর তরলের গুণ রয়েছে। কিন্তু সাধারণ তরলের থেকে অনেক দ্রুত চলে। আবার একই সঙ্গে ‘জমে গিয়েছে’ বলে এর মধ্যে কঠিন পদার্থের ধর্মও রয়েছে। ফলে একই সঙ্গে সলিড ও সুপারফ্লুইডের ধর্ম মিলে ‘ফ্রিজ’ হওয়া আলো একটি বিরল অবস্থার পদার্থ। সেটি বিরল অবস্থার নাম সুপারসলিড।
কিভাবে সম্ভব হলো?
আলোকে ‘ফ্রিজ’ করতে একটি সেমিকন্ডাক্টর প্ল্যাটফর্ম ব্যবহার করেছে গবেষকরা। সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেক্ট্রন যেমন আচরণ করে, ফোটন তেমনই আচরণ করছে কি না সেটি প্রথমে দেখা হয়। এরপর দেখা যায়, ধীরে ধীরে ঘন হয়ে পদার্থের আকার নিচ্ছে, ওই হাইব্রিড ফোটন তরঙ্গ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












