আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
, ২১ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
শীর্ষ সন্ত্রাসী ও দাগি আসামি এবং ছিনতাইকারী চাঁদাবাজদের মতো অপরাধীরা বারবার গ্রেপ্তার হয়েও যেন থামছে না। গ্রেপ্তারের পর অল্প সময়ে কারাগার থেকে বের হয়ে ফের একই অপরাধে জড়াচ্ছে। বিষয়টি নিয়ে শুধু সাধারণ মানুষ নয়, স্বয়ং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের পক্ষ থেকেও সম্প্রতি উদ্বেগ জানানো হয়েছে। বড় বড় অপরাধী বারবার কারাগারে থেকে অল্প সময়ে কীভাবে বের হয়ে যাচ্ছে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট অনেকে ক্ষোভ ঝেড়েছেন। অপরাধ নিয়ন্ত্রণে এ প্রক্রিয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কেউ কেউ। এতে প্রশ্নও উঠছে- আইনের ফাঁকেই কী বের হয়ে যাচ্ছে অপরাধ চক্র?
অপরাধীকে ঠেকাতে দুর্বল আইন নতুন করে সাজানোর মত দিয়েছেন আইন বিশেষজ্ঞরা। যেন অপরাধীরা কোনোভাবেই পার না পায়। অপরাধ বিশেষজ্ঞদের মতে, পুনরাবৃত্ত অপরাধীদের ক্ষেত্রে কঠোর নজরদারি, জামিনের শর্ত কঠিন করা এবং দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।
তবে পুলিশের দাবি, তারা কেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটা অংশ। তদন্ত, আটক ও গ্রেপ্তারের পর তাদের প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়ে যায়। বাকি সিস্টেমটা যারা সংশ্লিষ্ট তারা ভেবে দেখতে পারে। রামিসা হত্যার বিচার যেভাবে দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা হয়েছে, এ ধরনের কোনো প্রসেসে যদি ছিনতাইকারী এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দ্রুততম বিচার প্রক্রিয়ায় কোনো ট্রাইব্যুনালের মাধ্যমে করা যেত তাহলে জনগণ আরও বেশি নিরাপদ বোধ করত।
আইনশৃঙ্খলা সংশ্লিষ্টরা বলছেন, জামিনে বের হওয়া অপরাধীদের বিরুদ্ধে চাদাবাজি, হুমকি এবং অস্ত্রের মহড়া দেওয়ার মতো অভিযোগ পাওয়া যায়। জামিনে বের হওয়ার পর অধিকাংশ অপরাধী আবার তাদের আগের চক্রে ফিরে যায়। নিয়মিত অভিযান চালিয়ে এসব অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে, তবে আইনি প্রক্রিয়ার কারণে অনেকেই জামিন পেয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা, অবাধে চলাফেরা করতে বিজিবিকে চিঠি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন; কয়টি চুক্তি হবে?
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এনসিপির দুই নেতাকে শোকজ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে পোল্ট্রির নতুন দুটি জাত উদ্ভাবন, কমবে খাদ্য খরচ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)