‘গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব সব কিছুতেই পড়বে’
, ২৫শে জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ সামিন, ১৩৯০ শামসী সন, ১৯ই জানুয়ারি, ২০২৩ খ্রি:, ০৪ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
এক মাসের মধ্যে বিদ্যুতের পর বাড়ানো হলো গ্যাসের দাম। গ্যাসের এই দাম বৃদ্ধির প্রভাব সব কিছুতেই পড়বে বলে মন্তব্য করেছেন কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম।
গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। এই জ্বালানি বিশেষজ্ঞ বলেন, গ্যাসের দাম বৃদ্ধির ফলে সব কিছুতেই এর প্রভাব পড়বে। উৎপাদন খরচ বেড়ে যাবে। সাধারণ মানুষের এতে কষ্ট আরও বাড়বে। অনেক ছোটো ছোটো শিল্পকারখানা ঝুঁকির মধ্যে পড়বে। এমনিতেই মানুষ কষ্টের মধ্যে আছে। গ্যাসের দাম আবার বাড়িয়ে মানুষের কষ্ট বাড়িয়ে দেয়া হয়েছে।
শিল্পখাতে আরও এক দফা গ্যাসের মূল্য বাড়ানোয় অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করবে বলে জানিয়েছেন বাংলাদেশ এলডিপির সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা বলেন।
তারা বলেন, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা জনজীবন দুর্বিষহ করে তুলেছে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে পদক্ষেপ না নিয়ে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। ফলে সর্বত্র উৎপাদন খরচ বাড়বে। ওই বাড়তি দামও সাধারণ মানুষের পকেট থেকে তুলে নেওয়া হবে।
তারা আরও বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দুর্নীতি রোধে ব্যর্থ হয়ে এখন সাধারণ মানুষের পকেটে হাত দিতে শুরু করেছে। দেশ পরিচালনায় এই দলটি দফা দফায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে মূলত এর বিপরীত কাজ করাই এখন তাদের নিয়মে পরিণত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপকারভোগীর তালিকায় বিএনপি নেতাসহ সচ্ছলরাও!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জিনের বাদশা’ সেজে কল, হাতিয়ে নেয় ২১ লাখ টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না -মন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বসতো -আলী ইমাম মজুমদার
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য প্রচারে আদালতের কড়া নিষেধাজ্ঞা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি -শিক্ষামন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)