বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
, ০৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নতুন কমিশনে একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়োগ দেওয়া হবে এবং তাদের সবাই হবেন দক্ষ, অভিজ্ঞ ও রাজনৈতিক প্রভাবমুক্ত পেশাজীবী।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের পুঁজিবাজারকে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আনা হচ্ছে।” তিনি জানান, পুনর্গঠন প্রক্রিয়ায় একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়োগ দেওয়া হবে, যারা প্রত্যেকেই পুঁজিবাজার বিষয়ে অভিজ্ঞ এবং নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত পেশাজীবী।
নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাবের কোনও সুযোগ রাখা হয়নি বলেও দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, নতুন চেয়ারম্যান ও কমিশনারদের নির্বাচনের ক্ষেত্রে কোনও রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনা করা হয়নি। এমনকি কোনও রাজনীতিবিদের মতামতও নেওয়া হয়নি। সম্পূর্ণ পেশাদারত্ব ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, দীর্ঘদিন ধরে নানা কারণে দেশের পুঁজিবাজার বিনিয়োগকারীদের আস্থার সংকটে ভুগছে। বাজারে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কমিশন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, আমরা বাজারকে নতুনভাবে সাজাচ্ছি। যারা দায়িত্বে আসবেন তারা সবাই পেশাদার এবং পুঁজিবাজার বিষয়ে যথেষ্ট দক্ষ। তাদের নেতৃত্বে বাজার আরও কার্যকর, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব হবে বলে আমরা বিশ^াস করি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫০ ঘণ্টা পেরিয়ে গেলেও সীমান্তের শূন্যরেখায় দুই শিশুসন্তানসহ দম্পতি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেনজীরকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের কাজ চলমান
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিমানবন্দরে দুবাই প্রবাসী স্বামীকে বিদায় দিতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ওসি ও এসআইকে কুপিয়ে জখম করল ছিনতাইকারী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কতজনকে চিকিৎসা দেবো, আমাদের সক্ষমতা তো সীমাবদ্ধ -প্রধানমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা -রেলমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দ্বিতীয় পদ্মা এবং যমুনা সেতুর পরিকল্পনা আছে -সেতুমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশুরার মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ -ডিএমপি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হয়রানির শিকার হয়েছি, প্রতিবাদস্বরূপ ফিরে এসেছি -ডা. জাহেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশেই তৈরি হচ্ছে আধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)