সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
, ০৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুৎ উৎপাদন কিংবা সরবরাহ পর্যায়ে বড় ধরনের কর সুবিধা দিতে যাচ্ছে সরকার। সৌরবিদ্যুৎ উৎপাদন পর্যায়ে আয়ের ওপর কর অব্যাহতি এবং সৌরবিদ্যুৎ ব্যবহারকারী হিসাবে কর রেয়াত পেতে পারে বলে জানা গেছে।
আসন্ন ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেটকে কেন্দ্র করে এমন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে সরকার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবসায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত অর্জিত আয়ের ওপর আয়কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। ১ জুলাই ২০২৬ থেকে যা কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।
এনবিআর সূত্রে জানা যায়, কর অব্যাহতি পেতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কিছু শর্ত মানতে হবে। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে এবং প্রতিটি কেন্দ্রের জন্য নেট মিটারিং নির্দেশিকা-২০২৫ অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে আয়কর আইন ২০২৩-এর আওতায় সব বিধান মেনে চলতে হবে।
কর সু্বধিা পেতে হলে উৎপাদিত সৌরবিদ্যুৎ উৎপাদনকারী ও ব্যবহারকারীর মধ্যে সম্পাদিত নির্দিষ্ট পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) অনুযায়ী ব্যবহারকারীকে সরবরাহ করতে হবে। অতিরিক্ত বিদ্যুৎ থাকলে তা নেট-মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে। তবে এখাতে উৎসে কর কর্তনের বিষয়েও নির্দেশনা দেওয়া হতে পারে। আয়কর আইনের বিধান অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে উৎসে কর কেটে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।
অন্যদিকে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর জন্যও বিশেষ কর রেয়াত সুবিধা ঘোষণা করা হবে। কোনো প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করলে, তাদের মোট ব্যবহৃত সৌরবিদ্যুতের বিপরীতে পরিশোধিত বিদ্যুৎ বিলের ৫ শতাংশ সমপরিমাণ অর্থ মোট প্রদেয় আয়করের বিপরীতে কর রেয়াত হিসেবে পাওয়া যাবে।
খাত সংশ্লিষ্টদের মতে, যন্ত্রাংশে কর অব্যাহতিসহ অন্যান্য কর সুবিধা দেওয়া হলে দেশে সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত বাড়বে, আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমবে এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রগতি ত্বরান্বিত হবে। একই সঙ্গে শিল্প ও আবাসিক পর্যায়ে সোলার ব্যবহারের খরচ কমে আসায় বিনিয়োগও বাড়বে বলে আশা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ পুরোনো মামলা নিষ্পত্তি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারপোলের সহায়তায় সাবেক সেনাপ্রধান আজিজকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালো জামাত নেতা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কান্নায় বিরক্ত হয়ে নবজাতককে পানিতে চুবিয়ে হত্যা করলো মা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সারের মজুত উদ্বৃত্ত আছে, সংকটের আলাপ পরিকল্পিত ষড়যন্ত্র -কৃষিমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষকদের পে-স্কেল আলাদা হওয়া উচিত -শিক্ষামন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘২০২৩ সালেই হাসিনাকে জানিয়েছিলাম ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে রিট খারিজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে -অর্থমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার -প্রধানমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসমাপ্ত মেগা প্রকল্পগুলোর ভারে আর্থিক চাপে সরকার
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কারাগার ভেঙে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য মিলছে না ১৬৬ জনের’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












