প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
, ০৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
চলন্ত ট্রেনের হুইসেল বাজছিল। চারপাশে শত শত মানুষের হুড়োহুড়ি আর ব্যস্ততা।
এর মধ্যেই চোখের পলকে ঘটে গেল এক শ^াসরুদ্ধকর ঘটনা। অসাবধানতাবশত ছয় বছরের সন্তানকে প্ল্যাটফর্মে রেখেই ট্রেনে উঠে পড়েন এক মা।
তবে কোনো বিপদ ঘটার আগেই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দায়িত্বরত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় নিজের সন্তানকে ফিরে পেয়েছেন এক মা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
আনসার সূত্রে জানা যায়, সকালে কমলাপুর থেকে ছেড়ে আসা ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি বিমানবন্দর স্টেশনে এসে থামে। বরাবরের মতোই যাত্রীদের ওঠানামার সময় স্টেশনে প্রচ- ভিড় ও হুড়োহুড়ি চলছিল।
ওই ভিড়ের মধ্যে এক নারী যাত্রী নিজের ছয় বছর বয়সী শিশু সন্তানকে প্ল্যাটফর্মে রেখেই তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়েন। ট্রেনটি যখন ছেড়ে দেওয়ার উপক্রম, ঠিক তখনই প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে থাকা শিশুটি ভয়ে কাঁদতে শুরু করে।
প্ল্যাটফর্মে শিশুটিকে কান্না করতে দেখে দ্রুত এগিয়ে যান সেখানে টহল ডিউটিতে থাকা আনসার সদস্যরা। পিসি জয়নাল আবেদীন, এপিসি ইমদাদুল হক ও আনসার সদস্য কৃষ্ণ চন্দ্র তাৎক্ষণিক শিশুটিকে নিজেদের হেফাজতে নেন। ট্রেন ছেড়ে দিলে শিশুটির অভিভাবক খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যাবে বুঝতে পেরে তারা সময় নষ্ট না করে প্ল্যাটফর্মে ও ট্রেনের বগিগুলোর সামনে দ্রুত ছুটে যান। প্রত্যেকে মাইকিং করে শিশুটির অভিভাবকের সন্ধান করতে থাকেন।
আনসার সদস্যদের এই তৎপরতার মধ্যেই ট্রেনের ভেতরে সন্তানকে হারিয়ে ওই মায়ের সন্ধান মেলে। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আনসার সদস্যরা সুস্থ ও নিরাপদ অবস্থায় শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেন।
উপস্থিত যাত্রীরা জানান, আনসার সদস্যরা যদি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে মাইকিং না করতেন, সেক্ষেত্রে ট্রেন ছেড়ে দিলে হয়ত শিশুটি হারিয়ে যেত। আনসার সদস্যদের এই মানবিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করেন স্টেশনে থাকা সাধারণ যাত্রীরা। শিশুটির পরিবারও আনসার বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দূর গ্যালাক্সিতে তারার ক্ষীণ স্রোত, ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন সূত্র
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












