‘কাউকে সন্দেহ করছি না, তবে বাবা হত্যার বিচার চাই’
, ১৪ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৩ মে, ২০২৪ খ্রি:, ০৯ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনোয়ারকে হত্যার ঘটনায় বিচার চেয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন। তিনি ডিএমপির শেরে বাংলা নগর থানায় এ ঘটনায় মামলা করবেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার)ডিবি কার্যালয়ে সংসদ সদস্যের কন্যা মুমতারিন ফেরদৌস ডোরিন সাংবাদিকদের বলেন, ‘আমি জেনেছি আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’
এর মধ্যে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের কাউকে চেনেন কিনা জানতে চাইলে ডোরিন বলেন, ‘আমি তাদের কাউকেই চিনি না। কিন্তু তাদের চিনতে চাই, জানতে চাই কেন তারা আমার বাবাকে হত্যা করলেন।
কাঁদতে কাঁদতে সংসদ সদস্যের কন্যা বলেন, ‘আমি এতিম হয়ে গেলাম। যারা আমার বাবাকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই, ক্রস কিংবা ফাঁসিতে ঝুলতে দেখতে চাই।
মাননীয় প্রধানমন্ত্রী আমার মায়ের মত। তিনি অনেক সাহায্য করছেন আমাদের, তার কাছেও আমরা বিচারের আর্জি জানাই।’
পরিবার থেকে কাউকে সন্দেহ করা হচ্ছে কিনা জানতে চাইলে ডরিন বলেন, ‘আমরা এখনো কাউকে সন্দেহ করতে পারছি না।’
সংসদ সদস্য আনারের দুই কন্যার মধ্যে ডোরিন ছোট।
বড় কন্যা চিকিৎসক আর ছোটকন্যা ডোরিন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে পড়ছেন।
ডোরিন বলছেন, সর্বশেষ বাবা তাকে বলেছিলেন, তিনি দুদিনের মধ্যেই ভারত থেকে ফিরবেন। তিনি ঢাকায় ফিরে তাকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাবেন।’
ডোরিন বলছেন, ‘আমার বাবাকে হত্যা করা হয়েছে খবর পেয়ে আমি ডিবি প্রধান হারুন আঙ্কেলের সঙ্গে দেখা করতে এসেছি।
আমরা মামলা করতে চাই সে বিষয়ে তাদের সহায়তা নিতে এসেছি।’
পরে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, ‘তার কন্যা আমাদের কাছে এসেছে। তিনি মামলা করতে চান। আমরা বলেছি সর্বশেষ তিনি যে জায়গা থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেখানেই মামলাটা করতে হবে। তিনি এমপি হোস্টেল থেকে বেরিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলে তার কন্যা জানিয়েছেন। সে কারণে আমরা তাকে শেরেবাংলা নগর থানায় মামলা করার পরামর্শ দিয়েছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)