‘এনসিপির বক্তব্য একটাই, যে করেই হোক নির্বাচন পেছাবে এবং ক্ষমতায় থাকবে’
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
এনসিপির বক্তব্য একটাই, ওরা যে করেই হোক নির্বাচনটাকে পেছাবে এবং ক্ষমতায় থাকবে। মাত্র ৩৬ দিনের আন্দোলনে নাহিদ, সারজিস, হাসনাত কিংবা আরো যারা আছে, এরা ৬ জন যে ডিবিতে গিয়েছিলো, যেয়ে আপোষ করে ফেলেছে। তারপর আন্দোলনটাকে যে কিভাবে চালিয়ে রাখতে হয়েছে এটা আমাদের এক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আর বিএনপির যারা কাজ করেছে তারা জানে, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।
সম্প্রতি এক টকশোতে হেলেন জেরিন খান এসব কথা বলেন।
তিনি বলেন, অথচ বিএনপি কত নেতার ফাঁসির নির্দেশ হয়েছিল, কিন্তু তারা দলের সাথে কোন কম্প্রোমাইজ করেনি, জাতির সাথে গণতন্ত্রের প্রশ্নে কোন কম্প্রোমাইজ করেনি। ফাঁসির কাষ্ঠে ঝুঁলবে কিন্তু কোন কম্প্রোমাইজ করবে না।
তিনি বলেন, আন্দোলনের মাঝখানে নাহিদ, হাসনাত যখন কম্প্রোমাইজ করে ফেললো তারপর আন্দোলনটাকে যে কিভাবে চালিয়ে রাখতে হয়েছে এটা আমাদের এক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আর বিএনপির যারা বিভিন্ন জায়গায় কাজ করেছে তারা একমাত্র জানে।
সংস্কার এবং বিচার একসাথে হলে এটা থেমে যাবে এমন আশঙ্কা বিএনপি কেনো করছে?
এ প্রশ্নে হেলেন জেরিন খান বলেন, সংস্কার একটা গালিতে পরিণত হয়েছিলো। ওয়ান ইলেভেনে বারবার করে বলা হত সংস্কার সংস্কার। তারপর সেই সংস্কারের রূপ তো আমরা দেখলাম।
তিনি বলেন, সংস্কারের কথা বলে মঈন-ফখরুদ্দিনরা রাক্ষস সরকার নিয়ে এসেছিল, বাংলাদেশের মানুষের উপরে রাক্ষস এর মত নির্যাতন করলো। নির্বাচনকে নির্বাসনে পাঠালো এবং জোর করে ক্ষমতায় থাকলো। এজন্য যখন সংস্কারের কথা বলে তখন আর কেউ না এদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি তো জানে সংস্কারের নামে কি করতে যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের নাগরিক হয়েও বহাল তবিয়তে খুলনার ‘দুর্নীতিবাজ’ শিক্ষক ‘দীপক’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০৬ বছরে পদাপর্ণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে -শিক্ষামন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যের কার্যক্রম তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে -জুবাইদা রহমান
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রশাসনে বড় পরিসরে আসছে সরকারের প্রথম পদোন্নতি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র -আইজিপি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাকা ঘুরছে না ৫৫০ কারখানায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)