দখলদার সন্ত্রাসী ইসরায়েলের কাপুরুষতা:
‘ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল’
, ২৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ৩৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি আনসারুল্লাহর নেতা আব্দুল-মালিক আল-হুথি বলেছেন, যুক্তরাষ্ট্রের শুধু মুসলিম দেশগুলোর অস্ত্র নিয়ে সমস্যা। বেশিরভাগ দেশের সামরিক ব্যয় বাড়ানো হলেও মুসলিম দেশগুলোকে নিরস্ত্র হতে বলা হয়।
ইসরায়েলি হামলায় নিহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাবেক মহাসচিব হাসান নাসরুল্লাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দেওয়া ভাষণে এ কথা বলেন আল-হুথি।
তিনি আরও বলেন, ‘নাসরুল্লাহর সেই বিখ্যাত উক্তি- ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল- আজও দখলদারদের স্মৃতিতে গেঁথে আছে।
আল-হুথি বলেন, ২০০০ সালে দক্ষিণ লেবাননের মুক্তি ছিলো আরবদের জন্য এক অভূতপূর্ব ঐতিহাসিক বিজয়। ২০০০ সালের গোড়া থেকেই যুক্তরাষ্ট্র নতুন মধ্যপ্রাচ্য প্রকল্প চালিয়ে আসছে, যার উদ্দেশ্য ইসরায়েলি আধিপত্য কায়েম করা।
তিনি বলেন, এখন স্পষ্ট যে, ইসরায়েলি আগ্রাসন পুরো মুসলিম উম্মাহকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, কোনো ব্যতিক্রম ছাড়াই।
আল-হুথি আরও বলেন, সাম্প্রতিক ঘটনাবলি প্রমাণ করছে যে প্রতিরোধই ছিলো সঠিক পথ, কারণ শত্রুরা যে একমাত্র বিকল্প প্রস্তাব করেছে তা হলো আত্মসমর্পণ।
তিনি আরও ইঙ্গিত করে বলেন, বেশিরভাগ দেশ সামরিক ব্যয় বাড়ায়, কিন্তু মুসলিম দেশগুলোকে নিরস্ত্র হতে বলা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)