‘আওয়ামী লীগ সরকারকে ভারত-চীন খালি হাতে ফিরিয়ে দিয়েছে’
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯২ শামসী সন , ১৫ জুলাই, ২০২৪ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ভারত ও চীন ‘খালি হাতে ফিরিয়ে দিয়েছে’ বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।
তিনি বলেছেন, বর্তমানে অর্থনৈতিক অবস্থা চরম আকার ধারণ করেছে। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য চীন ও ভারতে তারা (আওয়ামী সরকার) ভিক্ষা করতে গিয়েছিল। তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। কারণ, আওয়ামী লীগ এখন দুই নৌকাতে পা দিয়েছে। তাদের পক্ষে এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব না।
গত শনিবার (১৪ জুলাই) রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এক সংবাদ সম্মেলনে অলি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে চীন খালি হাতে ফিরিয়ে দিয়েছে দাবি করে অলি বলেন, ‘যার জন্য সময়ের আগে তিনি (প্রধানমন্ত্রী) ফিরে আসতে বাধ্য হয়েছেন। বাংলাদেশের অবৈধ সরকারকে কোনো সম্মান দেওয়া হয়নি। এটা ওনার অপমান না, বাংলাদেশের ওপর একটা আঘাত। এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো যুক্তি নাই। কারণ, তারা ১৫ বছর অন্যায়ভাবে ক্ষমতা ধরে রেখেছে। টাকা লুটপাট করছে। ’
তিনি বলেন, ‘দেশে চরম অবস্থা বিরাজ করছে। নিত্যপ্রয়োজনীয় মূল্যবৃদ্ধির কারণে জনগণের জীবনে দুর্বিষহ নেমে এসেছে। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই। যার কারণে মানুষ অতি কষ্টে জীবনযাপন করছে। এরমধ্যে সরকারের বড় বড় কর্মকর্তাদের দুর্নীতি বের হচ্ছে। যাদের নাম বের হয়েছে বা আগামীতে বের হওয়ার সম্ভাবনা রয়েছে এরা সবাই সরকারের মদদপুষ্ট। সরকারের অপকর্মের সঙ্গে জড়িত। নিশিরাতের নির্বাচন ও গোপন কক্ষের নির্বাচনের সঙ্গে তারা জড়িত।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)