সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস বলছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কয়েকটি স্থানে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এতে আরো বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আরো বলা হচ্ছে, আগামী পাঁচদিনে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে কমতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি নি¤œচাপ অক্ষরেখা বাংলাদেশের আবহাওয়ার ধরনকে প্রভাবিত করে চলেছে।
গত শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।