কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
, ১৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ মে, ২০২৬ খ্রি:, ২৩ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
স্বামী কারাগারে বন্দী। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একমাত্র ছেলে। এমন পরিস্থিতিতে স্বামীকে সন্তানের মুখ দেখানোর জন্য আকুতি জানান স্ত্রী। মানবিক কারণে এতে সাড়া দিয়েছে কারা কর্তৃপক্ষ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজশাহী কেন্দ্রীয় কারাগারের এই বন্দী শেষবারের মতো সন্তানের মুখ দেখার সুযোগ পেয়েছেন। সন্তানের নিথর দেহ ছুঁয়ে দেখে চোখের পানি ফেলেছেন।
এই বন্দীর নাম দুলাল মিয়া। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০২০ সাল থেকে তিনি রাজশাহী কারাগারে রয়েছেন। তিনি কারাগারে থাকায় সংসার চালাতেন একমাত্র ছেলে আব্দুল্লাহ (২৩)। সেই ছেলে গত শনিবার এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে আব্দুল্লাহ মারা যান।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন জানান, কয়েদি দুলালের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। রাজশাহীর হাসপাতালে ছেলে আব্দুল্লাহর মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানান, মরদেহ বাড়ি নেওয়ার আগে তারা কারাফটকে আনতে চান। দুলালকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর জন্য তারা অনুরোধ জানান।
এরপর তাৎক্ষণিকভাবে আল মামুন বিষয়টি কারা মহাপরিদর্শককে (আইজি প্রিজন্স) জানান। তার মৌখিক নির্দেশনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। স্বজনেরা অ্যাম্বুলেন্সে করে মরদেহ কারাফটকে আনলে কয়েদি দুলালকে দেখানোর ব্যবস্থা করা হয়। প্রায় ১০ মিনিট তিনি সন্তানের মরদেহের পাশে থাকেন।
কারাফটকের সেই দৃশ্য ছিল অত্যন্ত হৃদয়বিদারক। ছেলের নিথর দেহ দেখে নিজেকে সামলে রাখতে পারেননি দুলাল। অঝোরে কাঁদতে থাকেন তিনি। উপস্থিত কারারক্ষী ও স্বজনদের অনেকেই এই মর্মস্পর্শী দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে আব্দুল্লাহর মরদেহ গ্রামে নেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)