বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
জয়পুরহাটের কালাই উপজেলার একটি বিদ্যালয়ের একটি পরিতক্ত রুমে মাদক সেবনকালে ছয় যুবককে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
গতকাল রোববার (৩ মে) বিকেলে উপজেলার উদয়পুর ইউনিয়নের চেচুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিদ্যালয়ের পরিতক্ত রুমে মাদক সেবনকালে ছয় যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।