‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনার ব্যর্থতায় অপরাধ বেড়েছে’
, ১৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে পরিচালনার ব্যর্থতার কারণে দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও হত্যাকা- বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেছেন, এতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। মাদকের বিস্তারও সমাজ ও তরুণ প্রজন্মের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।
গত শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ যুব মিশনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশের সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে গ্রামাঞ্চলের দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষ চুরির ভয়ে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না। অনেক ক্ষেত্রে গরু-বাছুর ও হাঁস-মুরগি চুরি ঠেকাতে রাতভর গবাদিপশু ও হাঁস-মুরগির কাছেই অবস্থান করছেন তারা। স্বাধীন দেশের নাগরিকদের জন্য এমন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক।
তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ঘাটতি জনমনে ক্ষোভ ও হতাশা বাড়াচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইনে রেলের টিকিট কিনে বেশি দামে বিক্রি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসন একাডেমি ও পরিকল্পনা কমিশনে নতুন দায়িত্বে দুই কর্মকর্তা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদন ও মোড়কজাতকরণ, জরিমানা ৫০ হাজার টাকা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক শতবর্ষী মসজিদ ভেঙে ফেলতে অভিযান
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অনলাইনে দ্বীন ইসলাম নিয়ে কটূক্তি, বিক্ষোভে পুলিশ হেফাজতে কৃপেশ রায়
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলু বীজের দাম কম, তবু ক্ষতি এড়াতে সরিষা চাষে কৃষকরা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিরাপদ খাদ্য পাওয়াই বড় চ্যালেঞ্জ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, যা বলছে পুলিশ সদর দপ্তর
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












