দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
‘অত্যাধুনিক’ মারকাভা ট্যাংকও উড়ে যাচ্ছে
, ২১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৭ জুলাই, ২০২৫ খ্রি:, ০২ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত রোববার গাজার উত্তরের শহর জাবালিয়ায় হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের এক অভিযানে দখলদার ইসরায়েলের আরও একটি মারকাভা-৪ ট্যাংক সম্পূর্ণভাবে ধ্বংস হয়। এতে তিন ইসরায়েলি সন্ত্রাসী সেনা মারা পড়ে।
দখলদার ইসরায়েলি সামরিক শক্তির ‘গর্ব’ বলে পরিচিত মারকাভা-৪ ট্যাংক ৬৫ টনের একটি ভারী মূল যুদ্ধ ট্যাংক, যাতে চার ক্রু থাকে। ট্যাংকটিতে রয়েছে উন্নত কম্পোজিট আর্মার, ফ্রন্ট-ইঞ্জিন ডিজাইন (যা সামনে বিস্ফোরণ হলে ক্রুদের রক্ষা করে), মোডুলার প্যানেল এবং শহুরে যুদ্ধের জন্য আদর্শ নানা ব্যবস্থা।
মারকাভা ৪-এ রয়েছে ‘ট্রফি’ নামের উন্নত অ্যাকটিভ প্রোটেকশন সিস্টেম, যা রাডার দ্বারা শত্রুর ক্ষেপণাস্ত্র বা রকেট শনাক্ত করে মাঝপথেই তা ধ্বংস করে দেয়। এছাড়া আছে স্লাট আর্মার, স্পেসড আর্মার, স্মোক গ্রেনেড লঞ্চার ও ইনফ্রারেড জ্যামার, যা ট্যাংককে নানা দিক থেকে সুরক্ষা দেয়।
তবে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে এই ট্যাংক যে অপ্রতিরোধ্য নয়, তা হামাসের বীর যোদ্ধাদের সামনে প্রমাণিত হয়েছে বহুবার।
২০২৩ সালের ‘আল-আকসা ফ্লাড’ অভিযানের প্রথম দিনেই হামাস ১৪টি মারকাভা-৪ ট্যাংক ধ্বংস বা দখল করে।
পরে আরও অভিযানে দেখা যায়, যোদ্ধারা দৌড়ে গিয়ে ট্যাংকের নিচে বিস্ফোরক বসিয়ে ফিরে আসে এবং মুহূর্তেই সেই ট্যাংক ধ্বংস হয়ে যায়।
মারকাভা ৪ হয়তো প্রযুক্তিগত দিক থেকে অত্যাধুনিক, কিন্তু গাজা বীর যোদ্ধাদের সৃজনশীল কৌশলের সামনে বারবার ব্যর্থ হচ্ছে। আধুনিক সেন্সরের চেয়েও কার্যকর হয়ে উঠছে প্রতিরোধ যোদ্ধাদের মাটি আঁকড়ে থাকা সাহস ও চতুরতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)