৯ মাসে ২৪ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণ
, ০৭ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৮ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৫ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
চলতি ২০২২-২৩ অর্থবছরে জুলাই-মার্চ নয় মাসে ২৪ হাজার ১২২ কোটি ৫৩ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছে। যা পুরো বছরের লক্ষ্যমাত্রার ৭৮ শতাংশ। যা গত বছরের একই সময়ের চেয়ে বেশি। গত বছর একই সময়ে বিতরণ হয়েছিল ৭৫.৭৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণের হাল নাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
তথ্য অনুযায়ী, নয় মাসে বিতরণকৃত কৃষি ঋণে সরকারি ব্যাংকগুলো বিতরণ করেছে ১০ হাজার ২৬ কোটি টাকা। যা সরকারি ব্যাংকগুলোর মোট লক্ষ্যমাত্রা ১১ হাজার ৭৫৮ কোটি টাকার ৮৫.২৭ শতাংশ। আর বেসরকারি ব্যাংকগুলো বিতরণ করেছে ১৪ হাজার ৯৬ কোটি টাকা। লক্ষ্যমাত্রার ৭৩.৬০ শতাংশ। চলতি অর্থবছরে কৃষি ঋণ বিতরণে বেসরকারি ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রা রয়েছ ১৯ হাজার ১৫৩ কোটি টাকা।
কৃষিঋণ বিতরণে সরকারি ব্যাংকগুলো এগিয়ে আছে। এসব ব্যাংকের জুলাই-মার্চ ৯ মাসের কৌশলগত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বিতরণে পিছিয়ে রয়েছে বেসরকারি ব্যাংকগুলো। এই সময়ে কৃষিঋণ বিতরণে সব চেয়ে ভালো করেছে দেশে কর্মরত বিদেশি ব্যাংকগুলো।
বিদেশি ব্যাংকগুলো পুরো বছরে লক্ষ্যমাত্রার ৮ শতাংশ অতিরিক্ত কৃষি ঋণ বিতরণ করেছে এই নয় মাসে। বিদেশি ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের পরিমাণ ৮৩২ কোটি ৩২ লাখ টাকা। চলতি অর্থবছরে বিদেশি ব্যাংকগুলোর কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ৭৭১ কোটি টাকা।
বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের কমপক্ষে ২ শতাংশ কৃষি ঋণ বিতরণ করার নির্দেশনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বিতরণ করা পুরো ঋণ কৃষিঋণ। এভাবে কৃষি ঋণের মোট লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়।
কৃষি ঋণের কৌশলগত লক্ষ্যমাত্রা অতিক্রম করলেও একক ব্যাংক হিসাবে ১০ ব্যাংক লক্ষ্যমাত্রার এক-তৃতীয়াশও বিতরণ করতে পারেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)