আবার বাড়তে শুরু করেছে পেঁয়াজ-রসুন-আদার দাম
, ০৭ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৮ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৫ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
রাজধানীর বাজারগুলোতে প্রতিনিয়ত বাড়ছে আলুসহ পেঁয়াজ-রসুন-আদার দাম। উৎপাদন কম, আমদানি বন্ধ ও সরবরাহের ঘাটতির কারণে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের। তবে ক্রেতারা বলছেন, বাজারে সবগুলো পণ্য পর্যাপ্ত থাকলেও, কারসাজি করে দাম বাড়াচ্ছেন বিক্রেতারা।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পাইকারি বাজারে বর্তমানে প্রতি পাল্লা (পাঁচ কেজি) আলু বিক্রি হচ্ছে ১৬০ টাকা। ঈদের একদিন আগেও যা বিক্রি হয় ১৪০ টাকায় এবং এক মাস আগে বিক্রি হয়েছে ১০০ টাকায়।
দাম বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে আলু বিক্রেতা রতন বলেন, গতবারের চেয়ে এবার আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে। আর যা উৎপাদন হয়েছে সেটাও স্টোরেজে সংরক্ষণ করার করণে বাজারে পর্যাপ্ত সরবরাহ নেই। তাই দাম বাড়ছে।
এদিকে ঈদের আগে মানভেদে ৩৬-৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৪২-৪৬ টাকায়। এক মাস আগে যা বিক্রি হয়েছে ৩০-৩৪ টাকা দরে। অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ১২ টাকা।
ঈদের আগে ১০০ টাকা ও এক মাস আগে ৯০ টাকা দরে বিক্রি হওয়া দেশি রসুন এখন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।
অন্যদিকে, ঈদের আগে ১৪০ টাকা ও এক মাস আগে ১২০ টাকা দরে বিক্রি হওয়া চায়না রসুন এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।
এছাড়া ঈদের আগে ১৬০ টাকায় বিক্রি হওয়া মিয়ানমার থেকে আমদানি করা আদা এখন বিক্রি হচ্ছে ১৮০-২২০ টাকায়। আর ২৮০ টাকার চায়না আদা বিক্রি হচ্ছে ২৯০ টাকা কেজি দরে।
প্রতিনিয়ত এসব পণ্যের দাম বাড়ার কারণ জানতে চাইলে, পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী সায়েদ বলেন, এই মৌসুমে একদিকে যেমন পেঁয়াজের আবাদ কম হয়েছে, অন্যদিকে মাঝে দুই দিনের বৃষ্টিতে মাঠে থাকা পেঁয়াজের ক্ষতি হয়েছে। তাই সরবরাহও কম, দামও বেশি। কয়দিন পর দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকশ করেন এই ব্যবসায়ী।
আদা-রসুনের দাম বাড়ার বিষয়ে আকাশ নামের আরেক বিক্রেতা বলেন, চাহিদার তুলনায় আমদানি কম। আবার আমদানি খরচও বেশি। তাই দামও বেশি।
এদিকে ক্রেতারা বলছেন, মাত্র দুদিনের বৃষ্টিতে পেঁয়াজের ক্ষতি হয়েছে- এটা নিতান্তই অযৌক্তিক কথা। ব্যবসায়ীরা সব সময়ই দাম বাড়ানোর অজুহাত খুঁজতে থাকেন। যখন বৃষ্টি হয় না, তখন গরমের অজুহাত দেন। এখন বৃষ্টির অজুহাত দিচ্ছেন।
শরিফুল নামের এক ক্রেতা বলেন, ফসল ভালো হোক বা খারাপ, দাম বাড়বেই। এটা যেন নিত্য ব্যাপার হয়ে গেছে। এ নিয়ে কথা বলেও কোনো লাভ নেই। কারণ বিক্রেতারা যে দামে বিক্রি করবে, আমাদের তো সেই দামেই কিনতে হবে। যারা কথা বলার বা তদারকি করার, তারা ঠিকমতো তাদের কাজ করে না বলেই বাজারে এই অবস্থা।
নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশ ছোঁয়া দামের কারণে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। সালাউদ্দিন নামের এক বেসরকারি চাকরিজীবী বলেন, প্রতিনিয়ত সবকিছুর দাম বাড়ায় বাজার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এক কেজির জায়গায় হাফ কেজি কিনতে হচ্ছে। ঈদের আগে ২০০ টাকা করে কেনা ব্রয়লার মুরগি আজ ২৪০ টাকা দিয়ে কিনলাম। ৩৫ টাকার মিষ্টি আলু কিনতে হয়েছে ৬০ টাকায়। জিনিসপত্রের এহেন দামের কারণে বাজারেই আসতে মন চায় না। কিন্তু কিছু তো করার নেই। খেতে তো হবে। যত জ্বালা আমাদের সাধারণ মানুষের।
এম আর ইসলাম নামের আরেক ক্রেতা বলেন, বিক্রেতারা ইচ্ছে করেই দাম বাড়ায়। মানুষ বেশি দামে বিক্রি করা জিনিসপত্র কেনা বন্ধ করে দিলে ব্যবসায়ীরা এমনিই দাম কমিয়ে দেবে। কিন্তু সেটা তো মানুষ করে না। যাদের টাকা আছে, তারা ঠিকই বেশি দাম দিয়ে কিনছে। আর বলির পাঠা শুধু আমাদের সাধারণ মানুষকে হতে হচ্ছে। কারণ দাম তো কমবে না। তাই এই বাড়তি দাম দিয়েই কিনে খেতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












