৯ মামলায় গ্রেপ্তার ফখরুল, জামিন শুনানি আজ
রাজধানীর রমনা মডেল ও পল্টন থানার পৃথক নয় মামলার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। একই সাথে এ ৯ মামলায় তার অধিকতর জামিন শুনানির জন্য আজ বুধবার (১০ জানুয়ারি) দিন ধার্য করেছে আদালত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন শুনানি গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
একই সঙ্গে তার তার অধিকতর জামিন শুনানির জন্য আজ বুধবার (১০ জানুয়ারি) দিন ধার্য করে আদালত।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।