৭ মাসে দেশে এসেছে ১ লাখ ৪২ হাজার কোটি টাকার রেমিট্যান্স -অর্থমন্ত্রী
চলতি অর্থবছরের (২০২৩-২৪) প্রথম সাত মাসে প্রবাসীদের থেকে রেমিট্যান্স এসেছে এক হাজার ২৯০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ এক লাখ ৪১ হাজার ৯০০ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)।
গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদে এ তথ্য জানান, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বিভিন্ন দেশ থেকে আসা রেমিট্যান্সের তথ্যচিত্র তুলে ধরে অর্থমন্ত্রী আরও জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে দুই হাজার ৪২৫ মিলিয়ন, যুক্তরাজ্য থেকে এক হাজার ৬১০ মিলিয়ন, সৌদি আরব থেকে এক হাজার ৬০১ মিলিয়ন, যুক্তরাষ্ট্র থেকে এক হাজার ৩৩২ মিলিয়ন, ইতালি থেকে ৯০০ মিলিয়ন, কুয়েত থেকে ৮৫০ মিলিয়ন, মালয়েশিয়া থেকে ৮৪১ মিলিয়ন, কাতার থেকে ৬৩৭ মিলিয়ন, ওমান থেকে ৫৩৫ মিলিয়ন, সিঙ্গাপুর থেকে ৩৩২ মিলিয়ন ও অন্যান্য দেশ থেকে আরও এক হাজার ৮৫৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম সাত মাসে প্রায় এক লাখ ৪২ হাজার কোটি টাকা রেমিট্যান্স এসেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।