৭ টনের উল্কা বিস্ফোরণ, দিনের আলোতে দেখা গেলো আগুনের গোলা
হঠাৎ আকাশে জ্বলজ্বল করে উঠলো আগুনের মতো কিছু। তারপর বিকট শব্দ-মনে হলো যেন বিস্ফোরণ! দিনের আলোতেই আকাশে এমন দৃশ্য দেখে ভয় পেয়ে যায় অনেক মানুষ।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরের আকাশে এমনই এক ঘটনা ঘটেছে। প্রায় ৭ টন ওজনের একটি উল্কা (মহাকাশের পাথর) পৃথিবীর বায়ুম-লে ঢুকে বিস্ফোরিত হয়।
নাসা জানিয়েছে, উল্কাটি ঘণ্টায় প্রায় ৭২ হাজার কিলোমিটার গতিতে পৃথিবীর দিকে ছুটে আসে। সকাল ৯টার দিকে এটি বায়ুম-লে ঢোকে এবং আকাশেই ভেঙে যায়।
এই আগুনের গোলা শুধু ক্লিভল্যান্ডেই নয়, দূরের কয়েকটি অঙ্গরাজ্য থেকেও দেখা যায়। আমেরিকান মেটিওর সোসাইটি জানায়, উইসকনসিন থেকে মেরিল্যান্ড পর্যন্ত অনেক মানুষ এটি দেখেছে।
বিজ্ঞানীরা বলছে, উল্কাটির আকার ছিলো প্রায় ১.৮৩ মিটার। এটি প্রথম দেখা যায় লেক এরি-এর ওপর আকাশে। এরপর প্রায় ৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভ্যালি সিটি-র কাছে গিয়ে ভেঙে যায়।
বিস্ফোরণের সময় এর শক্তি ছিলো প্রায় ২৫০ টন টিএনটির সমান। তাই এত জোরে শব্দ হয়েছে।
এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া দপ্তরের কর্মীরাও শব্দটি শুনেছে, কিন্তু বড় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা বলছে, এমন উল্কা মাঝেমধ্যে পৃথিবীতে আসে। তবে দিনের বেলায় এত বড় আগুনের গোলা দেখা খুবই বিরল।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।