৭ জানুয়ারি দেশের ইতিহাসে কলঙ্কজনক নির্বাচন হতে চলেছে -১২ দলীয় জোট
শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীসহ বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অন্যতম শরীক ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক নির্বাচন চূড়ান্ত হতে চলেছে। আর নির্বাচনের এই তামাশার আসরে জনগণ ভোট দিতে যাবে না এবং দেশের বড়-ছোট প্রায় ৬৪ টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। তাই জনগণ মনে করে আগামী ৭ জানুয়ারি সারাদেশের ভোট কেন্দ্র গুলোতে কুকুর তাড়ানোর পাহারায় থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ফকিরাপুল মোড়, নয়াপল্টন, কাকরাইল এলাকায় ‘শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন করার দাবিতে’ ১২ দলীয় জোট আয়োজিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের আন্দোলনের মুখে হারিয়ে যাবে। এবার দাদাবাবু -কাকাবাবুদের নীল নকশা কাজে আসবে না। জনগণের আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে আছে। যে কোন সময় সরকার পদত্যাগে বাধ্য হবে। তিনি দেশবাসীকে ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই সরকার আবার ক্ষমতায় আসলে জনগণ না খেয়ে মারা যাবে এবং দেশে দুর্ভিক্ষ হবে।
১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান বলেন, এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভয়ংকর খেলা শুরু করেছে। জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে খুব দ্রুত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হবে। আওয়ামী লীগ আগুন নিয়ে যখন খেলতে চায় তখন জনগণ ভোট বর্জনের মাধ্যমে তার কঠিন জবাব দেবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেবরা বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরীকদের নিয়ে ‘ঘোড়া ও ব্যাঙ’ ইঙ্গিতে যে মন্তব্য করেছেন তার নিন্দা জানিয়ে প্রতিক্রিয়ায় রাশেদ প্রধান বলেন, মনে হচ্ছে ভোট বাদ দিয়ে আওয়ামী লীগ ভোটের আগেই এখন প্রাণী বিশেষজ্ঞ হয়ে গেছে। কারণ ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে জনগণ নয়! আওয়ামী লীগের গুন্ডাবাহিনী, ঘোড়া, গাধা, কুকুর ও ব্যাঙরাই ভোট কেন্দ্রে যাবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।