বিএনপি রাজনীতির বিষফোড়া, তাদের মুছে ফেলতে হবে -ওবায়দুল
বিএনপিকে এ দেশের রাজনীতিতে বিষফোড়া উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু। এদের প্রতিহত করার একটা সুযোগ এসেছে। ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে এ দেশের রাজনীতি থেকে তাদের মুছে ফেলতে হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নিজের নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী বাজারে গণসংযোগকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট চেয়ে কাদের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘শুধু নিজেরা ভোট দিলে হবে না, বাড়িতে থাকা মা-বোনদের কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট দিতে হবে। শুধু এ অনুরোধ করতেই আমি এখানে এসেছি।’ এ সময় লোকজন নৌকা-নৌকা বলে স্লোগান দিতে থাকেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।