সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা দেখছি না -তৈমুর
আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার। তিনি বলেছেন, পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জুমুয়াবার বিকালে তার নির্বাচনী এলাকা রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জে প্রচারে গিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তৈমুর।
তিনি বলেন, সরকারি দলের মধ্যেই যদি খুনোখুনি শুরু হয়, অস্ত্র প্রদর্শন হয় আর প্রধানমন্ত্রী যদি ব্যবস্থা না নেন তাহলে আমাদের নিরাপত্তাও তিনি দিতে পারবেন না। তাহলে সুষ্ঠু নির্বাচন যে হবে না, বিরোধীদলের এই কথা প্রমাণিত হবে।
তিনি বলেন, ২০১৮ সালেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল কিন্তু তারা ছিলেন কেবল সাক্ষীগোপাল। স্ট্রাইকিং ফোর্স হিসেবে কেবল ডাইনে-বাঁয়ে ঘুরছে, কারও কোনো অভিযোগ শোনেও নাই, ব্যবস্থাও নেয় নাই। কারণ, তাদের সেই ক্ষমতা দেওয়া হয় নাই।
“আমাদের দাবি, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক। যাতে কোনো অপরাধ বা সন্ত্রাস সংঘটিত হলে, জোর করে সিল মারলে, ব্যালট ছিনতাই বা কোনো কারচুপি হলে সেনাবাহিনী আইনগত ব্যবস্থা নিতে পারে। জনগণ যেন সেনাবাহিনীর কার্যকলাপে মনে করেন যে, সেনাবাহিনী আসছে একটা সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন উপহার দেওয়ার জন্য।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।