৭৩ বছরের নিষেধাজ্ঞা শিথিল, ধনী বিদেশিদের মদ কেনার অনুমতি দিয়েছে সউদী আরব
, ১৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সউদী আরবে ৭৩ বছর ধরে মদ পান করা নিষিদ্ধ থাকলেও এবার সে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। ফলে ধনী, অ-মুসলিম বিদেশি বাসিন্দারা মদ ক্রয় করতে পারছে। বিশেষ অনুমতি ও উচ্চ আয় দেখিয়ে অনিচ্ছুকভাবে এই নতুন নীতি বাস্তবায়ন করছে বলে দাবি সউদী আরবের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
আইন অনুযায়ী, বিদেশি বাসিন্দাদের মদ কেনার জন্য প্রিমিয়াম রেসিডেন্সি পারমিট থাকা বাধ্যতামূলক (বার্ষিক খরচ ১ লাখ সউদী রিয়াল) অথবা মাসিক আয় ৫০,০০০ রিয়াল দেখাতে হবে। দোকানে প্রবেশের আগে নিরাপত্তা রক্ষীরা বাসিন্দাদের পরিচয়পত্র যাচাই করবে।
২০২৪ সালের জানুয়ারিতে সবাইকে চমকে দিয়ে সউদী সরকার ঘোষণা দেয়, রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বিদেশি কূটনীতিকদের জন্য মদের দোকান খোলা হয়েছে। তখন বলা হয়েছিলো, এটি শুধুমাত্র কূটনীতিকদের জন্য। তবে ২০২৫ সালের শেষের দিকে নতুন নিয়মে ধনী ও অ-মুসলিম বিদেশি বাসিন্দারাও বিয়ার, ওয়াইন ও স্পিরিটস সহ মাদকদ্রব্য কিনতে পারছে।
তবে কোনও মুসলিম প্রবাসীর কাছে মদ বিক্রি করা হবে না। যারা মদ কিনতে চায় তাদের অবশ্যই অমুসলিম হতে হবে। মদের দোকানে গিয়ে প্রিমিয়াম রেসিডেন্সি কার্ড প্রদর্শনের পাশাপাশি ধর্মীয় পরিচয়ও জানাতে হবে।
ধনী প্রবাসীরা বিবিসিকে জানিয়েছে, দাম ইউরোপের তুলনায় তিনগুণ বেশি, তবে ব্ল্যাক মার্কেটের চেয়ে কম হওয়ায় তারা কিনছে। বর্তমানে পর্যটকরা এখনও দোকানে প্রবেশ করতে পারে না, তবে ভবিষ্যতে তাদের জন্যও ব্যবস্থা হতে পারে।
১৯৫২ সালে সউদীতে মদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। কিন্তু সম্প্রতি সউদী শাসক বিন সালমানের নেতৃত্বে দেশটি সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে বিভিন্ন শরীয়তবিরোধী পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে সিনেমা হল চালু করা, বড় সঙ্গীত উৎসব আয়োজন, মহিলাদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া এবং ধর্মীয় পুলিশের ক্ষমতা হ্রাস করা অন্তর্ভুক্ত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরীয় বিমান হামলায় সুদানে নিহত ৭২
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ড্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা দাবি মার্কিন আইনপ্রণেতাদের
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুলে হিজাব নিষিদ্ধের ঘটনায় উত্তপ্ত আজারবাইজান, সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান তুরস্কের
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, ক্ষুধার্ত ৬৪ কোটি ৫০ লাখ মানুষ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি সন্ত্রাসবাদী প্রেসিডেন্টের বক্তব্যের সময় ১৩ দেশের ওয়াকআউট
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণের আরও একটি শিকার
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের সন্ত্রাসী প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












