‘৭২ এর সংবিধান বাতিল মোটেও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা নয়’
৭২’র সংবিধান বাতিল মোটেও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা নয় বলে দাবি করেছে রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। গত শনিবার (১৯ জানুয়ারি) অনলাইনে এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফরহাদ মজহার বলেন, ফ্যাসিস্ট বাঙালি জাতীয়তাবাদী শক্তি এবং হিন্দুত্ববাদী দিল্লির ইসলাম নির্মূল রাজনীতির ধারক ও বাহকদের প্রপাগান্ডায় ভুলবেন না। বাহাত্তরের সংবিধান বাতিল মানে মোটেও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা নয়, বরং তার সম্পূর্ণ বিপরীত। বাহাত্তরের সংবিধান বাতিল মানে মুক্তিযুদ্ধের চেতনার বিজয়, স্বাধীনতার ঘোষণাকে পুনরায় প্রতিষ্ঠিত করা।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণায় অবশ্যই বাহাত্তর সালের সংবিধান বাতিল এবং নতুন গঠনতন্ত্র প্রণয়ণের প্রক্রিয়া ও পদক্ষেপ গ্রহণের ঘোষণা থাকতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।