৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
নিজস্ব সংবাদদাতা:
১৯৭২ সালের সংবিধান নিয়ে সমাজে ‘অতিকথন’ রয়েছে বলে মনে করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তার মতে, পৃথিবীর কোনো সংবিধানই নিখুঁত নয়। সংবিধান নিজে কোনো পাপ করতে পারে না। প্রতিটি সংবিধানে ভালো ও মন্দ দুটোই থাকে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, ‘১৯৭২ সালের সংবিধান নিয়ে আমাদের সমাজে অতিকথন রয়েছে। কারও কাছে এটি বেদবাক্য, আবার কারও কাছে ছুড়ে ফেলে দেওয়ার মতো কিছু। অথচ বাস্তবতা হলো, পৃথিবীর কোনো সংবিধানই নিখুঁত নয়।’
‘প্রতিটি সংবিধানে ভালো ও মন্দ দুটোই থাকে। আমরা প্রায়ই এটা বুঝি না, কিংবা বুঝতে চাই না,’ যোগ করেন তিনি।
‘আবার সংবিধানহীন ব্রিটেনে সুশাসন এসেছে’-জানিয়ে তিনি লেখেন, ‘সেরা সংবিধানের মালদ্বীপ সেখানে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রের সাফল্য বা ব্যর্থতার একমাত্র কারণ তাই সংবিধান নয়। এক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতি, প্রতিষ্ঠান ও নেতৃত্বও সমান গুরুত্বপূর্ণ।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।