৬ মাসই বন্ধ থাকলে, মামলাজট ছুটবে কিভাবে?
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ রবি, ১৩৯৪ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিশেষ প্রতিবেদন
সুপ্রিম কোর্টের ২০১৮ সালের ক্যালেন্ডারের দিকে তাকালে দেখা যায়, বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৮১ দিন ছুটি থাকবে। মাত্র ১৮৪ দিন খোলা থাকবে দেশের সর্বোচ্চ আদালত। ১৮১ দিনকে ৩০ দিন করে ধরলে ৬ মাস।
অবকাশকালীন ও সরকারি ছুটিসহ সব মিলিয়ে ২০১৫ সালে ১৮০ দিন, ২০১৬ সালে ১৮৬ দিন ও ২০১৭ সালে ১৭৪ দিন সুপ্রিম কোর্ট বন্ধ ছিল।
সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট বিভাগ) রুলস-১৯৭৩। হাইকোর্ট রুলসের তৃতীয় অধ্যায়ে দেখা যায়, সুপ্রিম কোর্ট কোথায় বসবে, কতদিন অবকাশকালীন ছুটি থাকবে, সেটি প্রধান বিচারক নির্ধারণ করবে। এ রুলসের তৃতীয় অধ্যায়ের (১) এবং সংবিধানের ১০০ অনুচ্ছেদে বলা আছে, রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকিবে। তবে, রাষ্ট্রপতির অনুমোদন লইয়া প্রধান বিচারক সময়ে সময়ে অন্য যে স্থান বা স্থানসমূহ নির্ধারণ করিবেন, সেই স্থান বা স্থানসমূহে হাইকোর্ট বিভাগের অধিবেশন অনুষ্ঠিত হইতে পারিবে। হাইকোর্ট রুলসের তৃতীয় অধ্যায়ের (২)-এ অবকাশকালীন ছুটির বিষয়ে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি পালন করা হবে। নিয়ম অনুযায়ী হাইকোর্ট বিভাগের অবকাশকালীন ছুটি নির্ধারণ করবেন প্রধান বিচারক। অবকাশকালীন ছুটির বিষয়টি সুপ্রিম কোর্টের বাৎসরিক ক্যালেন্ডার (দিনপঞ্জিকায়) প্রচারিত হইবে।
উচ্চ আদালতের লম্বা ছুটির বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবিএম নুরুল ইসলাম জানিয়েছেন, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি কমানো উচিত। এ জন্য তিনি হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন এক দশক আগে। সে মামলার রায়ে সুপ্রিম কোর্ট অবকাশকালীন ছুটি ৬ মাস থেকে কমিয়ে ৪ মাস করেছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক ব্যারিস্টার শফিকুল ইসলাম বলেন, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি অবশ্যই কমানো দরকার। দেশের অন্যান্য অফিসের মতো সুপ্রিম কোর্টের বিচারিক কাজ চললে মামলাজটও কমতে থাকবে।
আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকও মামলার জট কমাতে আদালতের ছুটি কমানোর সুপারিশ করেছেন। তিনি বলেছেন, সভা সেমিনার করে মামলার জট কমানো যাবে না। ৫০ বছর পর রমনা ময়দানে মামলার ফাইল নিয়ে এসে রায় দিতে হবে। রফিক-উল হক বলেন, আগে বিদেশ থেকে বিচারকরা আসতো। তাই ছুটি লাগত। এখন তো আর তা নেই।
-মুহম্মদ রিয়াসাত পারভেজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমাজের স্বার্থে এদেশে বিধর্মীদের রীতি-নীতির সংশোধন করা হোক
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বাংলাদেশে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকসহ সকল অসামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে হবে
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলিম শাসকদের বদান্যতায় শুধু প্রাচীন বাংলাতেই লাখ লাখ মাদরাসা এবং বিশ্বমানের ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে উঠেনি। বরং বাংলার মুসলিম শাসকরা পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদীনা শরীফেও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরী করেছিলেন।
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিম শাসকদের বদান্যতায় শুধু প্রাচীন বাংলায়ই লাখ লাখ মাদরাসা এবং বিশ্বমানের ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে উঠেনি। বরং বাংলার মুসলিম শাসকরা পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদীনা শরীফেও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরী করেছিলেন।
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এখন জাপানের অর্থায়নে মাতারবাড়ীতে যে সমুদ্র বন্দর হচ্ছে তার সুফল-সমৃদ্ধি নিবে ভারত।
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুরবানির রক্তে পরিবেশ দূষণের রব, পূজার মূর্তি ফেলা নিয়ে পরিবেশবাদীদের নীরবতা কেন?
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই। ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে।
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলমানরা কি তাদের ক্বিবলা পরিবর্তন করে ফেললো!!
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদরাসা শিক্ষার উপর ভিত্তি করেই ছড়িয়েছে জ্ঞান-বিজ্ঞানের আলো।
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৩)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












