৬ দফা দাবিতে বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ-মানববন্ধন
, ২৬ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ রবি’ ১৩৯১ শামসী সন , ১২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৯ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ছয় দফা দাবি জানিয়ে বড়পুকুরিয়া কয়লাখনিসংলগ্ন পাঁচঘরিয়া ও পাতিপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল সোমবার দুপুরে ‘ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটি’র ব্যানারে উপজেলার পাতিপাড়া গ্রামের রাস্তায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে একটি মিছিল পাঁচঘরিয়া ও পাতিপাড়া গ্রাম ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ক্ষতিগ্রস্তদের দাবি আদায়ের সংগঠন ‘ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটি’র সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী, স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুল কাদের, মেহেদুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, গভীর রাতে বড়পুকুরিয়া কয়লাখনির মাইন বিস্ফোরণের বিকট শব্দ ও কম্পনে পাঁচঘরিয়া ও পাতিপাড়া গ্রামের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাতে এলাকাবাসীর ঘুমে ব্যাঘাত ঘটছে।
বক্তারা আরও বলেন, সেই সঙ্গে তলিয়ে যাচ্ছে জন সাধারণের চলাচলের একমাত্র রাস্তা। টিউবওয়েলের পানির স্তর নিচে নেমে যাওয়ায় চরম পানি সংকটে পড়েছে এলাকার প্রায় ২ হাজারের বেশি মানুষ। দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর জমি অধিগ্রহণ ও বাড়িঘর ফাটলের ঘটনায় ক্ষতিপূরণ দেওয়া ছাড়াও ক্ষতিগ্রস্তদের পরিবার থেকে খনিতে চাকরির ব্যবস্থা করার দাবি জানানো হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আম্রিকার ফ্লোরিডার বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলে।
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রের হয়ে লড়ে টিকে থাকা দায়, ৬ মাসেও বিল পান না আইনজীবীরা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা ব্যারাজ হবে রাজবাড়ী পাংশার হাবাসপুরে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বোনজামাইকে নিয়ে ছিনতাই মিশনে দুই ভাই, অতঃপর জেলে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিএনপি-জামাতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করা হয় -সাবেক উপদেষ্টা ফরিদা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে সরকার -তথ্যমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব প্রকৌশল বিভাগের রেট শিডিউল এক থাকবে -প্রধানমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)