রপ্তানি আয়ের নতুন উৎস তুলাবর্জ্য
, ২৬ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ রবি’ ১৩৯১ শামসী সন , ১২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৯ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
তুলাবর্জ্য থেকে অর্থ আয়ের নতুন পথ খুলেছে। এটি এখন ক্রমবর্ধমান হারে বিদেশে বিক্রি হচ্ছে। যদিও দেশের পোশাক প্রস্তুতকারকরা এটি বিদেশে বিক্রি না করে দেশে পুনর্ব্যবহারের পক্ষে মত দিয়েছেন।
তুলাবর্জ্য আসে সুতা, বয়ন ও বস্ত্রশিল্পে উৎপাদিত কাপড়ের বর্জ্য থেকে। ফেলে দেওয়া তন্তু, সুতা ও কাপড়ের টুকরোগুলো বর্জ্য হলেও তা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে, চলতি অর্থবছরের জুলাই-আগস্টে তুলাবর্জ্য রপ্তানি ৭৬.৭৭ শতাংশ বেড়েছে। এ থেকে আয় হয়েছে ৮ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার।
গত অর্থবছরে বাংলাদেশ ৪১১.১২ মিলিয়ন ডলারের তুলাবর্জ্য রপ্তানি করেছে। কয়েক বছর আগেও এ থেকে রপ্তানি আয় ছিল ১০০ মিলিয়ন ডলারেরও কম।
তুলাবর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে পোশাকের টেকসই ব্যবহারের বিষয়ে ক্রেতাদের মধ্যে সচেতনতা বাড়ার পাশাপাশি বিশ্বব্যাপী তুলাবর্জ্যের চাহিদা বাড়ছে।
পশ্চিমের ক্রেতারা ফাস্ট ফ্যাশনে অভ্যস্ত হওয়ায় বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরাও তুলাবর্জ্যের মতো অন্যান্য টেকসই কাঁচামাল ব্যবহারের দিকে ঝুঁকেন।
বাংলাদেশে বছরে প্রায় চার লাখ টন তুলাবর্জ্য হয়। সেগুলো পুনর্ব্যবহার করা গেলে তা থেকে ৬ বিলিয়ন ডলারের রপ্তানিযোগ্য পোশাক তৈরি করা সম্ভব। চাহিদা থাকায় এখন বেশিরভাগ তুলাবর্জ্য বেশি দামে রপ্তানি হচ্ছে।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, 'বাংলাদেশ থেকে বছরে ৪০০ মিলিয়ন ডলারের তুলাবর্জ্য রপ্তানি হয়।'
বিজিএমইএ ইতোমধ্যে তুলাবর্জ্য রপ্তানি নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। যাতে পোশাক প্রস্তুতকারকদের জন্য এ ধরনের কাঁচামাল দেশের বাজারে সহজলভ্য হয়।
তিনি আরও বলেন, 'এর কারণ হচ্ছে তুলাবর্জ্যের বেশি ব্যবহার মানে আরও এতে মূল্য সংযোজন ও আরও কর্মসংস্থান হওয়া। কেননা, বিশ্বব্যাপী তুলাবর্জ্য থেকে তৈরি হওয়া পোশাকের চাহিদা ব্যাপকহারে বাড়ছে।'
দেশে তুলাবর্জ্য বিক্রির ওপর ভ্যাট মওকুফ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, 'মূল্যবান উপকরণের অপচয় যাতে না হয় সেজন্য তুলাবর্জ্য সংগ্রহ কেন্দ্র গড়ে তুলতে হবে।'
ভালুকাভিত্তিক সিমকো স্পিনিং অ্যান্ড টেক্সটাইলস লিমিটেড বর্তমানে প্রতিদিন ২০ টন পুনর্ব্যবহারযোগ্য সুতা উৎপাদন করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আবদুর রউফ।
তুলাবর্জ্য নিয়ে কাজ করা ইউরোপীয় প্রতিষ্ঠান রিভার্স রিসোর্সেস ও বিজিএমইএর যৌথ উদ্যোগে গ্লোবাল ফ্যাশন এজেন্ডা পরিচালিত সার্কুলার ফ্যাশন পার্টনারশিপ প্রকল্পের তথ্যে জানা গেছে, ২০১৯ সালে বাংলাদেশের পোশাক ও বস্ত্র কারখানাগুলো প্রায় ৫ লাখ ৭৭ হাজার টন তুলাবর্জ্য উৎপাদন করেছে। এর প্রায় অর্ধেক ছিল ১০০ শতাংশ খাঁটি তুলা।
যদি এই তুলাবর্জ্য দেশে পুনর্ব্যবহার করা হতো তবে তুলা আমদানি কমে যেত প্রায় ১৫ শতাংশ। সাশ্রয় হতো ৫০০ মিলিয়ন ডলার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আম্রিকার ফ্লোরিডার বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলে।
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রের হয়ে লড়ে টিকে থাকা দায়, ৬ মাসেও বিল পান না আইনজীবীরা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা ব্যারাজ হবে রাজবাড়ী পাংশার হাবাসপুরে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বোনজামাইকে নিয়ে ছিনতাই মিশনে দুই ভাই, অতঃপর জেলে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিএনপি-জামাতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করা হয় -সাবেক উপদেষ্টা ফরিদা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে সরকার -তথ্যমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব প্রকৌশল বিভাগের রেট শিডিউল এক থাকবে -প্রধানমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












