পেনশনের টাকা ও সম্পত্তি লিখে না দেয়ায় বাড়ি ছাড়া তারা
, ২৬ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ রবি’ ১৩৯১ শামসী সন , ১২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৯ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
পাবনা সংবাদদাতা:
সুজানগরে পেনশনের টাকা ও সম্পত্তি লিখে দিতে রাজি না হওয়ায় প্রতিবন্ধী ভাতিজি-ভাবীকে মারধরসহ কলেজপড়–য়া আরেক ভাতিজিকে হত্যার হুমকি দিয়ে বাড়ি ছাড়া করার অভিযোগ উঠেছে চাচা আব্দুল মতিনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হলেও পুলিশ তা সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করে। পরে গত ৩১ আগস্ট আলেয়া খাতুন (৬১) বাদী হয়ে দেবর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিনসহ ৭ জনকে আসামি করে পাবনার আমলি আদালত-৩ মামলা করেন। আদালত বিষয়টি তদন্তের জন্য সুজানগর থানাকে নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার চরদুলাই গ্রামের ইউসুফ আলী শেখ পাবনা জেলা প্রাণিসম্পদ অফিসে উচ্চমান সহকারী হিসেবে চাকরি করতেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান। স্বামীর মৃত্যুর পর আলেয়া খাতুন (৬১) প্রতিবন্ধী মেয়ে আশরাফুল নাহার ইভা (২৮) এবং পাবনার এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ইসমত জেরিনকে (১৯) নিয়ে গ্রামের বাড়িতেই বসবাস করতেন। সম্প্রতি আলেয়া খাতুন স্বামীর পেনশনের ২৪ লাখ ৫৬ হাজার ২৮০ টাকা পান। এছাড়া স্বামীর নামে সুজানগর পোষ্ট অফিসে ১০ লাখ টাকা এবং সিটি ব্যাংকের পাবনা শাখায় এফডিআর করা ৯ লাখ ৮৮ হাজার টাকা রয়েছেন। জোর করে সেই টাকার নমিনি হন আব্দুল মতিন।
পরে আব্দুল মতিন সুজানগর উপজেলার ভাবানীপুর মৌজায় আলেয়া খাতুনের নামে .১০ একর জমি লিখে দিতে চাপ দেন এবং পেনশনের ৩০ লাখ টাকা দাবি করে। আত্মীয়-স্বজন ও গ্রাম প্রধানদের মাধ্যমে আলেয়া খাতুনকে বারবার চাপ দিতে থাকেন তিনি। টাকা ও জমি লিখে দিতে রাজি না হওয়ায় ২৯ আগস্ট আব্দুল মতিনের নির্দেশে আলী শেখ (৫৬), মোছা লাভলী খাতুন (৪৭), কেয়া খাতুন (১৯), আমেনা খাতুন (৬০), নিজাম উদ্দিন (৪২) ও ইনসান বেগম (৬০) দুই মেয়েসহ আলেয়াকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আম্রিকার ফ্লোরিডার বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলে।
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রের হয়ে লড়ে টিকে থাকা দায়, ৬ মাসেও বিল পান না আইনজীবীরা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা ব্যারাজ হবে রাজবাড়ী পাংশার হাবাসপুরে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বোনজামাইকে নিয়ে ছিনতাই মিশনে দুই ভাই, অতঃপর জেলে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিএনপি-জামাতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করা হয় -সাবেক উপদেষ্টা ফরিদা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে সরকার -তথ্যমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব প্রকৌশল বিভাগের রেট শিডিউল এক থাকবে -প্রধানমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)