৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে যাচ্ছেন উপকূলের জেলেরা
২৩ জুলাই মধ্যরাতে শেষ হয়েছে সমুদ্রে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে প্রস্তুত উপকূলের জেলেরা।
এর আগে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়।
পাথরঘাটা উপকূল ঘুরে দেখা গেছে, দীর্ঘ সময় কাটিয়ে জেলেরা মাছ শিকার করতে সমুদ্রে রওনা হয়েছেন। অনেক আশা নিয়েই তারা যাচ্ছেন। কথা হয় চরলাঠিমারা গ্রামের বাসিন্দা জেলে সোবাহান ও দেলোয়ারের সঙ্গে। তারা বলেন, অনেক আশা ভরসা নিয়ে সাগরে রওনা হলাম। এবার অনেক মাছ ধরা পড়বে বলে আশাকরি।
অন্যদিকে দেখা গেছে, কারফিউ থাকায় যথা সময়ে প্রস্তুতি নিতে পারেননি অনেক জেলে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকে অনেকেই প্রস্তুতি শেষ করছেন। আবার যারা করতে পারেননি তারা জাল বুনছেন, কেউ ট্রলার ধুয়ে পরিষ্কার করছেন।
জেলা মৎস্য অফিসের তথ্যমতে, বরগুনা জেলায় মোট ৩৬ হাজার ২২ জন নিবন্ধিত জেলে রয়েছেন। এসব জেলেদের দাবি, তারা এখন সাগরে কাঙ্খিত মাছ পেলে নিষেধাজ্ঞাকালীন ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।
বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে উপকূলের জেলেরা অনেক কঠিন সময় পার করেছেন। অনেক জেলের পরিবারের সদস্যদের নিয়ে অসহায় দিন অতিবাহিত করেছেন। তবে তারা আশা করছেন, নিষেধাজ্ঞা শুরুর আগে জালে যে হারে ইলিশ ধরা পড়েছে এখন তার থেকেও বেশি ইলিশ পাবেন।
আরও পড়ুন
সব ›
দেশে বর্তমান রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের বেশি
ইমাম-মুয়াজ্জিনদের জন্য সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: দেশের ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানি দেয়ার নামে প্রতারণা থেকে সাধবান …
চলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ৮৬টি
নিজস্ব প্রতিবেদক: মতপ্রকাশের কারণে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশের ৩৮টি জেলায় ৮৬টি মানব…
শেখ হাসিনাকে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ
আদালত থেকে বের হয়ে নিখোঁজ বিচারক
সাধারণ মানুষকে একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল -প্রধানমন্ত্রী
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়…
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়, দ্য ইকনোমিস্ট এর দাবি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংকিং খাতের বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে বলে দাবি করে প্রতিবেদন করেছে…
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন
১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে -সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জ…
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষে সাফল্য, কৃষকদের মুখে হাসি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।