খুলেছে ৮শ গার্মেন্ট কারখানা:
বায়ারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, বিপাকে মালিকরা
নিজস্ব প্রতিবেদন:
, ১৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯২ শামসী সন , ২৫জুলাই, ২০২৪ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সারা দেশে ছোট-বড় প্রায় ৮ শতাধিক গার্মেন্ট কারখানা খুলেছে। এর মধ্যে রপ্তানিমুখী গার্মেন্টের সংখ্যা প্রায় ৬ শতাধিক। সময়মতোা অর্ডার পাঠাতে এবং উৎপাদন পরিস্থিতি সম্পর্কে বিদেশী ক্রেতাদের অবহিত করতে মূলত কারখানা খোলা হয়েছে। তবে ইন্টারনেট সংযোগ না থাকায় ক্রেতাদের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করতে না পেরে বিপাকে আছেন গার্মেন্ট মালিকরা। এর বাইরে সাব-কন্ট্রাকে কাজ করা ছোট ছোট অসংখ্য কারখানা খুলেছে। বিজিএমইএ, বিকেএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, বন্দর নগরী চট্টগ্রামে ৩৫০টির বেশি গার্মেন্ট খুলেছে। অবশ্য ইপিজেড ও বিজিএমইএভুক্ত কিছু কারখানা নিরাপত্তার স্বার্থে বন্ধ ছিল। নারায়ণগঞ্জে ছোট-বড় সব মিলিয়ে আড়াইশ কারখানা, সাভার-আশুলিয়ায় ৫০টি এবং গাজীপুর-ময়মনসিংহে ৫০টির মতো কারখানা খুলেছে। এছাড়া মিরপুর, উত্তরা, নারায়ণগঞ্জ, আড়াইহারের ছোট ছোট কারখানা খুলেছে।
সারা দেশের সব গার্মেন্ট খুলতে চান মালিকরা। এজন্য ইন্টারনেট চালু করতে আইসিটি প্রতিমন্ত্রী ও পুলিশি নিরাপত্তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তারা।
বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়েছে- গত শনিবার, রোববার ও সোমবার নিরাপত্তার খাতিরে কারখানা বন্ধ রাখা হয়, এ সময় শ্রমিকরা শাস্তিপূর্ণ অবস্থানে ছিলেন। তবে কারখানা বন্ধ থাকায় পোশাক খাতে প্রতিদিন প্রায় এক হাজার ৬০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তার চেয়ে বড় ক্ষতি হয়েছে, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ও নির্ভরতায় ঘাটতির শঙ্কা তৈরি হয়েছে। অনাকাঙ্খিত এ ঘটনার ফলে ভাবমূর্তির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা টাকার অঙ্কে প্রকাশ করা কঠিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)