-৬২০৯ কোটি টাকা বরাদ্দ বাড়ছে কৃষি খাতে -কৃষক কার্ডের জন্য ১ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ
নিজস্ব সংবাদদাতা:
কৃষিকে শুধু উৎপাদন খাত নয়, জাতীয় খাদ্য নিরাপত্তার কৌশলগত খাত হিসেবে ঘোষণা করেছে সরকার। বাজেট বক্তৃতায় বলা হয়েছে, কৃষি, খাদ্য উৎপাদন এবং কৃষকের আয় বৃদ্ধিকে আগামী দিনের অর্থনৈতিক পরিকল্পনার কেন্দ্রে রাখা হবে।
সরকার কৃষি প্রযুক্তি, আধুনিক চাষাবাদ এবং কৃষি উদ্যোক্তা তৈরিতেও জোর দিচ্ছে।
কৃষি খাতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৬ হাজার ২০৯ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে, যা দেশের জিডিপির ০.৬৩ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতের জন্য ৩৭ হাজার ১২৬ কোটি টাকা (জিডিপির ০.৬১ শতাংশ) বরাদ্দ ছিল।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বাজেটে ‘কৃষক কার্ড’ দেয়ার জন্য প্রাথমিকভাবে এক হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করতে পারে সরকার। দেশের ১০০টি উপজেলায় সাড়ে ৪২ লাখ কৃষককে এ কার্ড দেওয়া হবে।
কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকরা প্রতিবছর একবার আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা পাবেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।