৬০ শিল্পপ্রতিষ্ঠানের তরল বর্জ্যে ক্ষতিগ্রস্ত বুড়িগঙ্গাসহ ঢাকার ১২ খাল-নদী
বুড়িগঙ্গা নদীসহ মোট ১২টি নদী ও খাল ক্ষতিগ্রস্ত হচ্ছে ৬০টি শিল্পপ্রতিষ্ঠানের তরল বর্জ্যরে কারণে। তরল বর্জ্য শোধনাগার বা ইটিপি প্লান্ট না থাকায় বর্জ্য সরাসরি পড়ছে নদী ও খালে। এমনকি এ দূষণের তালিকায় রয়েছে প্রায় ২২০টি হাসপাতাল ও ক্লিনিকও। জাতীয় নদী রক্ষা কমিশনকে পরিবেশ অধিদপ্তরের দেওয়া ঢাকা জেলার নদনদী, খালবিল দূষণকারীদের তালিকায় উঠে এসেছে এসব নাম।
রাজধানীর যেসব নদী ও খাল দূষিত হচ্ছে, সেগুলো হলো বুড়িগঙ্গা নদী, তুরাগ নদ, বালু নদ, রামপুরা খাল, কল্যাণপুর খাল, বেগুনবাড়ী খাল, ভাটারা খাল, হাজারীবাগ খাল, রামচন্দ্রপুর খাল, বাড্ডা খাল, আদি বুড়িগঙ্গা ও রূপনগর খাল। নদী রক্ষা কমিশনের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরের কাছে ঢাকা জেলার নদনদী, খালবিল দূষণকারীদের তালিকা চাওয়া হয় ২০২১ সালের নভেম্বর। এক মাস পর পরিবেশ অধিদপ্তর ঢাকার খাল ও নদনদী দূষণকারীদের তালিকা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে। এতে প্রাথমিকভাবে দূষণের ২৮০টি উৎস চিহ্নিত করা হয়।
প্রতিবেদনে উল্লিখিত ২৮০টি উৎস মধ্যে ২২০টিই ছিল হাসপাতাল। নদী দূষণকারী প্রতিষ্ঠানের তথ্য ঘেঁটে দেখা যায়, কারখানাগুলোর মধ্যে বেশির ভাগই টেক্সটাইল ডাইং এবং প্রিন্টিং, ওয়াশিং, মেটাল, আইসক্রিম কারখানা। এছাড়া রয়েছে ওষুধ উৎপাদন কারখানা, সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, বেসরকারি ডায়াগনিস্টিক সেন্টার।.
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।