সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

৬০ জন সম্মানিত মুসলিম বীর মুজাহিদ উনারা পরাজিত করলেন ৬০ হাজার কাফিরকে (৭)

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, রাত ২:৪৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:০১
৬০ জন সম্মানিত মুসলিম বীর মুজাহিদ উনারা পরাজিত করলেন ৬০ হাজার কাফিরকে (৭)
অতঃপর হযরত আবূ উবাইদাহ্ ইবনে জাররাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদেরকে উদ্দেশ্য করে বললেন, ‘এমন কে আছেন যিনি শত্রু ছাওনির ভিতরে গিয়ে আমাদের জন্য হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদের সংবাদ মুবারক নিয়ে আসবেন? যিনি এই কাজ করবেন, উনার প্রতিদান স্বয়ং মহান আল্লাহ পাক তিনিই দিবেন।’ হযরত আবূ উবাইদাহ্ ইবনে জাররাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার এই সম্মানিত আহ্বান মুবারক-এ সবার আগে সাড়া দেন হযরত খালিদ ইবনে ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি। হযরত আবূ উবাইদা ইবনে জাররাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বললেন, ‘হে হযরত খালিদ ইবনে ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু! আপনি তো সম্মানিত জিহাদ মুবারক করে সবেমাত্র ময়দান থেকে এসেছেন, আপনি অত্যন্ত ক্লান্ত-শ্রান্ত। আপনি এই কাজ করতে পারবেন না। আপনি বিশ্রাম গ্রহণ করুন।’ হযরত খালিদ ইবনে ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বললেন, ‘আমি অবশ্যই এই কাজে যাবো আর এই বিষয়ে আমিই অধিক হক্বদার।’ এই কথা মুবারক বলেই তিনি উনার ঘোড়াটি হযরত হাযিম ইবনে আদী নাজ্জারী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার ঘোড়ার সাথে পরিবর্তন করে নিলেন। তিনি যখন অগ্রসর হলেন, তখন উনার পিছনে সম্মানিত মুসলমান উনাদের একটি দলও এগিয়ে গেলেন। হযরত খালিদ ইবনে ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি কিছু দূর যেতেই সম্মানিত তাকবীর ধ্বনি মুবারক শুনতে পেলেন। তখন তিনিও সম্মানিত তাকবীর ধ্বনি মুবারক দিলেন। আর দেখলেন সম্মানিত মুসলিম মুজাহিদ উনারা অপর দিক থেকে এগিয়ে আসছেন। হযরত খালিদ ইবনে ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি উনাদেরকে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে সম্মানিত সালাম মুবারক দিলেন।
সম্মানিত আমীরুল মুজাহিদীন হযরত আবূ উবাইদাহ্ ইবনে জাররাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি হযরত ফযল ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনাকে এবং হযরত মিরকাল ইবনে হাশিম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনাকে অর্থাৎ উনাদেরকে সুস্থ অবস্থায় ফিরে আসতে দেখে অত্যন্ত খুশি হয়ে শুকরিয়া আদায় করে সম্মানিত সিজদাহ্ মুবারক করলেন। সুবহানাল্লাহ!
অতঃপর হযরত খালিদ ইবনে ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি হযরত ফযল ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনাকে জিজ্ঞাসা করলেন, ‘আপনারা কোথায় গিয়েছিলেন?’ হযরত ফযল ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বললেন, ‘মুশরিকদেরকে মহান আল্লাহ পাক তিনি পরাজিত ও ব্যর্থ করে দেয়ার পর আমরা তাদেরকে ধাওয়া করতে গিয়েছিলাম। কারণ তারা আমাদের কয়েকজন সম্মানিত মুজাহিদ উনাদেরকে বন্দী করেছে। উনাদেরকে মুক্ত করার উদ্দেশ্যে গেলেও আমরা উনাদের কোনো খবর পাইনি। সন্দেহ নেই যে, উনারা সম্মানিত শাহাদাতী শান মুবারক গ্রহণ করেছেন।’ হযরত খালিদ ইবনে ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বললেন, ‘না; উনারা বন্দী অবস্থাতেই আছেন।’ হযরত যুবাইর ইবনে আওয়াম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বললেন, ‘আপনি কিভাবে জানলেন যে, উনারা বন্দী অবস্থায় আছেন?’
হযরত খালিদ ইবনে ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বললেন, ‘সম্মানিত জিহাদ মুবারক উনার ময়দানে সম্মানিত বীর মুজাহিদ উনারা ১০ জন শাহাদাত মুবারক গ্রহন করেছেন, আমরা ১০ জন সম্মানিত মুজাহিদ উনাদের সম্মানিত জিসিম মুবারক পেয়েছি। এখানে আমরা ২০ জন রয়েছি। আর আপনারা আছেন ২৫ জন। কাজেই ৫ জন বন্দী হয়েছেন এতে আমার কোনো সন্দেহ নেই।’
উল্লেখ্য, এই ৫ জন সম্মানিত মুজাহিদ উনারা হলেন- হযরত রাফি’ ইবনে উমাইয়াহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি, হযরত রবী‘আহ্ ইবনে আমির রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি, হযরত দিরার ইবনে আযূর রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি, হযরত আছিম ইবনে আমর রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি এবং হযরত ইয়াযীদ ইবনে আবূ সুফিয়ান রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি অর্থাৎ উনারা।
বিষয়টি নিশ্চিত হওয়ায় সবাই অত্যন্ত চিন্তিত হলেন। তখন হযরত খালিদ ইবনে ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদের উদ্দ্যেশ্য করে বললেন, ‘হে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম! আমি মহান আল্লাহ পাক উনার পথে সম্মানিত শাহাদাত মুবারক গ্রহণ করার জন্য আমার সম্মানিত প্রাণ মুবারক উৎসর্গ করেছি। কিন্তু সম্মানিত শাহাদাত মুবারক লাভ করতে পারিনি। যে সকল হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা সম্মানিত শাহাদাতী শান মুবারক গ্রহণ করেছেন, উনাদের সম্মানিত বিছাল শরীফ উনার সময় হয়েছেন, তাই উনারা সম্মানিত শাহাদত মুবারক গ্রহণ করতে পেরেছেন। আর যে কয়জন সম্মানিত মুজাহিদ উনারা বন্দী হয়েছেন, উনাদেরকে মুক্ত করার দায়িত্ব আমার। ইনশাআল্লাহ!’ অবশেষে উনাদেরকে মুক্ত করা হয়। সুবহানাল্লাহ!
৬০ জন সম্মানিত মুসলিম বীর মুজাহিদ উনারা ৬০ হাজার আরব খ্রিষ্টানদের বিরুদ্ধে এই অসম সম্মানিত জিহাদ মুবারক-এ মহাসম্মানিত বিজয় মুবারক লাভ করার কারণে সেই রাতে সম্মানিত মুসলিম মুজাহিদ বাহিনী উনারা অত্যন্ত আনন্দ এবং খুশী মুবারক প্রকাশ করেন। আর মহান আল্লাহ পাক উনার শুকরিয়া আদায় করেন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র শান মুবারক-এ মহাসম্মানিত ও মহাপবিত্র ছলাত-সালাম মুবারক পেশ করেন। সুবহানাল্লাহ! অন্যদিকে রোমান খ্রিষ্টানরা তাদের সমর্থনকারী আরব খ্রিষ্টানদের কঠিন পরাজয় বরণ এবং তাদের মনোবল ভেঙ্গে যাওয়ার কারণে অত্যন্ত দুঃখ-বেদনায় ডুবে ছিল।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ ১০ ঘণ্টা আগে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে ১০ ঘণ্টা আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) ১০ ঘণ্টা আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৫ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৬ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬