এয়ারপোর্টের যানজট:
৫ মিনিটের রাস্তা ৩০ মিনিটেও হয় না পার
, ১৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সম্প্রতি বাংলাদেশের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন-১ প্রকল্পের কাজের জন্য ইউটিলিটি স্থানান্তরের কাজ শুরুর পর এই পথটুকু পাড়ি দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন অবস্থায় ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে মিনিবাস, সিএনজি ও বাইক। সরু রাস্তার ওপর বিশৃঙ্খলভাবে যাত্রীর জন্য এসব যানবাহন দাঁড় করিয়ে রাখায় তৈরি হচ্ছে তীব্র যানজট। যা যাত্রীদের কষ্ট বাড়িয়েছে বহুগুণ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উত্তরার জসীমউদ্দিন বাসস্ট্যান্ড থেকে গাড়ির ধীরগতি শুরু হচ্ছে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের হেডকোয়ার্টার পার হওয়ার পর শুরু হচ্ছে মূল যানজট। কারণ হিসেবে দেখা গেছে, ঢাকা অভিমুখে এয়ারপোর্ট ফ্লাইওভারের শুরুর দিক থেকে মূল মহাসড়কের তিন ভাগের দুই ভাগ জায়গা খনন করে ইউটিলিটি স্থানান্তরের কার্যক্রম চলছে। ঢাকা অভিমুখে যেসব গাড়ি সামনের দিকে যেতে চাইছে তাদের এই জায়গায় এসে সরু সড়কে ঢুকতে হচ্ছে। ফলে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। আবার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বিভিন্ন বাস ও মিনিবাসগুলো সরু সড়কের পাশে এলোমেলোভাবে যাত্রীর জন্য দাঁডড়য়ে যাচ্ছে। পেছন থেকে আর কোনো গাড়ি ভেতরে প্রবেশ করতে পারছে না। ফলে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। এই রাস্তাটুকু পার হতে যাত্রীদের দীর্ঘ সময় বাসে বসে থাকতে হচ্ছে। আবার ফ্লাইওভারে উঠতেও অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়।
এমন অবস্থায় একদিকে সরু সড়কে যানচলাচলের সিঙ্গেল লাইন, অপরদিকে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকা যানবাহনের ফলে তৈরি হচ্ছে মহা ভোগান্তি। অথচ তার পাশেই সাইনবোর্ডে লেখা রয়েছে ‘এমআরটি-১ ইউটিলিটি স্থানান্তর প্রকল্পের কাজ চলমান। সব ধরনের যানবাহন থামানো নিষেধ’। বিষয়টি নিয়ে সাধারণ যাত্রী ও পথচারীরা বিরক্ত ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)