৫% বাড়িভাড়া বৃদ্ধি প্রত্যাখ্যান শিক্ষকদের
নিজস্ব প্রতিবেদক:
সরকার এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তবে আন্দোলনকারী শিক্ষকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এই চিঠি দেওয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।