৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
বেসরকারি খাতের শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা কবে, কতটুকু ও কোন শর্তে টাকা ফিরে পাবেন, তা নিয়ে সংসদের প্রশ্নোত্তরে একাধিক সংসদ সদস্য কথা বলেছেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে গত বুধবার সংসদের প্রশ্নোত্তরে অর্থমন্ত্রীর কাছে অন্তত ছয়জন সংসদ সদস্য নানা বিষয়ের অগ্রগতি জানতে চান।
গত বুধবার সংসদে গোপালগঞ্জ-১ আসনে বিএনপি থেকে নির্বাচিত সদস্য সেলিমুজ্জামান মোল্লা জানতে চান, অর্থ সংকটের কারণে যেসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে এবং গ্রাহকের আমানত ফেরত দিতে ‘হিমশিম’ খাচ্ছে, সেগুলোর সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংক কোনো পদক্ষেপ নেবে কি না।
জবাবে অর্থমন্ত্রী বলেন, রেজল্যুশনের আওতায় থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। আমানত সুরক্ষা আইন, ২০২৬ অনুযায়ী ওই পাঁচ ব্যাংকের গ্রাহকদের সর্বোচ্চ ২ লাখ টাকা করে পরিশোধ করা হচ্ছে।
সংরক্ষিত আসনের বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, পাঁচ ব্যাংক একীভূত হলেও গ্রাহকরা এখনও টাকা পাচ্ছেন না- এ অভিযোগ সত্য হলে সরকার কী পদক্ষেপ নেবে?
এ প্রশ্নের জবাবেও অর্থমন্ত্রী গ্রাহকদের সর্বোচ্চ ২ লাখ টাকা করে পরিশোধ করা বিষয়টি তুলে ধরেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।