কাঁঠালের রাজ্য গাজীপুর:
লাল মাটির মিষ্টি সুবাসে কোটি টাকার অর্থনীতি
, ১২ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৮ জুন, ২০২৬ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
গাজীপুর সংবাদদাতা:
লাল মাটির গাজীপুর জেলায় এমন বাড়ি খুঁজে পাওয়া দুষ্কর, যে বাড়িতে অন্তত একটি কাঁঠাল গাছ নেই। গ্রামীণ সংস্কৃতির সঙ্গে মিশে থাকা ভাওয়াল গড়ের এই কাঁঠাল শুধু একটি ফল নয়, বরং এই অঞ্চলের মানুষের আবেগ ও গর্বের প্রতীক।
২০২৪ সালে গাজীপুরের কাঁঠালকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর ফলে এখন বিশে^র বিভিন্ন দেশে গাজীপুরের কাঁঠাল রপ্তানির এক বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। স্বাদে ও গন্ধে অতুলনীয় হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে এই কাঁঠাল দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে।
জ্যৈষ্ঠ ও আষাঢ়ের এই ভরা মৌসুমে গাজীপুরের কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ ও জয়দেবপুর অঞ্চলের প্রতিটি প্রাথমিক ও পাইকারি বাজারে চলে কাঁঠালের ধুমধাম বেচাকেনা। প্রতিদিন প্রত্যুষে (ভোরবেলা) যখন হাটগুলো বসে, তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারদের হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে চারপাশ। প্রতিদিন এই কাঁঠালকে কেন্দ্র করে শুধু গাজীপুরেই কোটি কোটি টাকার বাণিজ্য হয়।
গাজীপুরের কাঁঠাল শুধু কাঁচা ফল হিসেবেই নয়, বরং পাশাপাশি বাণিজ্যিক স্তরে নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। কাঁঠালকে প্রক্রিয়াজাত করে চিপস, আচার ও বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করে তা বিদেশে রপ্তানি করার নানামুখী প্রচেষ্টা এখন চলমান, যা দেশের অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)