চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
চীনে ব্যবসা সম্প্রসারণে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, চীনে বাংলাদেশের বিনিয়োগ কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে এই কার্যালয় খোলা হবে। একই সঙ্গে বাংলাদেশে ভ্যালু চেইন (মূল্য শৃঙ্খল) সম্প্রসারণে চীনা কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
স্থানীয় সময় গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) চীনের বেইজিংয়ে ‘বাংলাদেশ বিনিয়োগ ফোরাম’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা শিগগিরই চীনে আমাদের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য খুবই সহজ। এর মাধ্যমে চীনা বিনিয়োগকারীদের সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না।
প্রধানমন্ত্রী বলেন, আমরা আপনাদের আরও কাছাকাছি থাকতে, আপনাদের সঙ্গে আরও নিয়মিত কথা বলতে এবং আগ্রহ থেকে সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়াকে দ্রুততর করতে আপনাদের সাহায্য করতে চাই। আমরা চীনের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি উন্নত করার জন্যও কাজ করছি, যাতে বিনিয়োগকারীরা আরও শক্তিশালী আস্থা, সুস্পষ্ট সুরক্ষা এবং বিনিয়োগের জন্য একটি আরও আধুনিক কাঠামো পেতে পারেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।