৫ আগস্ট পদত্যাগ করেননি শেখ হাসিনা, দাবি আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ¦ায়ক নাহিদের সাক্ষ্যগ্রহণ চলাকালে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী আমির হোসেন দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, বরং তিনি ভারতে চলে যেতে বাধ্য হন।
জেরার সময় তিনি জানান, ২০২৪ সালের ৩ আগস্ট সরকার পতনের জন্য ডাকা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার অংশ ছিল এবং এর পেছনে দেশি-বিদেশি শক্তির হাত ছিল। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলায় দেশি-বিদেশি প্রভাবের কারণে ইউনূসকে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
আমির হোসেন আরও বলেন, আন্দোলন দমনে হেলিকপ্টার বা মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ দেননি শেখ হাসিনা। তিনি জনগণের জানমাল রক্ষা এবং শান্তিশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছেন। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টে কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়নি, তাই শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল এ ধরনের অভিযোগের জন্য দায়ী নন।
এরপর সাক্ষী নাহিদ রাষ্ট্রনিযুক্ত দাবিগুলো প্রত্যাখ্যান করেন। সে জানিয়েছে, ৫ আগস্ট সারাদেশে হত্যাযজ্ঞ ও নির্যাতনের ঘটনা সম্পর্কিত তথ্য সে সমন্বয়ক হাসনাত-সারজিস থেকে পেয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।