৫ আগস্ট থেকে ২৪৩ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি মামলা
, ১৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৩ জুলাই, ২০২৫ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গণঅভ্যুত্থানের পর ৫ আগস্ট থেকে গত ১১ মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) মোট ৩৯৯টি মামলা করেছে- অর্থাৎ গড়ে প্রতি মাসে প্রায় ৩৬.২৭টি। এসব মামলায় মোট এক হাজার ২৬৪ জনকে অভিযুক্ত করা হয়েছে, যার ২৭.১৩ শতাংশ বা ২৪৩ জন সরকারি কর্মকর্তা।
সম্প্রতি দুদকের প্রকাশিত এক পরিসংখ্যান প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবং ৮ আগস্ট ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দুদক দৃশ্যমানভাবে সক্রিয় হতে শুরু করে।
৫ আগস্ট থেকে এখন পর্যন্ত দুটি কমিশন মিলিয়ে মোট ৭৬৮টি অভিযোগ প্রাথমিক তদন্তের জন্য গ্রহণ করেছে। এর মধ্যে ৩৯৯টি মামলা দায়ের, ২৩১টি অভিযোগপত্র দাখিল ও নয়টি চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। কমিশন ২২৩টি সম্পদ বিবরণী জমার নোটিশও দিয়েছে। ড. মোমেন কমিশন দায়িত্ব নেওয়ার পর এ বছরের জানুয়ারিতে একক মাসে সর্বোচ্চ ৭০টি মামলা হয়েছে।
মামলাগুলোতে এক হাজার ২৬৪ জন অভিযুক্তের মধ্যে ২৪৩ জন সরকারি কর্মকর্তা, ১১৪ জন ব্যবসায়ী, ৯২ জন রাজনীতিবিদ, ৪৪৭ জন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী এবং ৩১ জন জনপ্রতিনিধি।
তালিকায় আরও রয়েছেন সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ খ্যাতনামা ব্যবসায়ীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)