৫৯ ভিআইপি আসামি ‘বিশেষ কারাগারে’: নিরাপত্তার দায়িত্বে বাছাই করা চৌকস কারারক্ষী
, ০১ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আওয়ামী লীগ সরকার পতনের পর ২ শতাধিক ভিআইপি আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, এমপি, আমলা, হেভিওয়েট নেতাকর্মীসহ ১৬১ জন কারাগারে ডিভিশন (প্রথম শ্রেণির বন্দি হিসেবে উন্নত সুযোগ-সুবিধা) পেয়েছেন। তবে এসব আসামির মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে- এমন ৫৯ ভিআইপি আসামির তালিকা করেছে কারা কর্তৃপক্ষ। তাদের নিয়ে জেলখানার সাধারণ কয়েদিদের মাঝে রয়েছে প্রচণ্ড ক্ষোভ ও ঘৃণা। যে কোনো সময় তারা সাধারণ কয়েদিদের রোষানলে পড়লে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে আদালত চত্বরেও কিছু আসামির ওপর ঘৃণা ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে দেখা গেছে। ঘটেছে অপ্রীতিকর ঘটনাও। তাই এসব আসামির বিশেষ নিরাপত্তার জন্য ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের ভেতর বিশেষ কারাগার প্রস্তুত করা হয়েছে। সেখানে রাখা হয়েছে তালিকাভুক্ত এসব আসামিকে। এই কারাগারে শুধু আওয়ামী লীগের ওই ৫৯ ভিআইপি আসামি ছাড়া আর কোনো আসামি নেই। তাদের নিরাপত্তা ও বিশেষ নজরদারির জন্য দেশের সব কারাগার থেকে চৌকস কারারক্ষীও বাছাই করে আনা হয়েছে।
এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি উন্নয়ন ও গণমাধ্যম) জান্নাত-উল ফরহাদ বলেন, গত ২১ জুন ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে বিশেষ কারাগারটি চালু করা হয়। ওই কারাগারটি আগে নারীদের জন্য ছিল। পরে সেটি সংস্কার করা হয়। কারাগারটিতে ৫৬ জন ডিভিশনপ্রাপ্ত আসামি রাখা হয়েছে। এ ছাড়া ডিভিশন না পেলেও নিরাপত্তার স্বার্থে ৩ জন এমপিকে রাখা হয়েছে। আর কোনো সাধারণ কয়েদি এখানে নেই। বিশেষ নজরদারির জন্যই এ কারাগারটি করা হয়েছে।
জান্নাত-উল ফরহাদ আরও বলেন, এসব আসামির প্রতি কড়া নজরদারির জন্য সারা দেশের জেলখানা থেকে চৌকস কারারক্ষী বাছাই করে আনা হয়েছে। যাদের বিরুদ্ধে অতীতে কোনো অনিয়মের অভিযোগ নেই, আওয়ামী সংশ্লিষ্টতা নেই ও শিক্ষিত- তাদের আনা হচ্ছে।
বিশেষ কারাগারে রাখা তালিকাভুক্ত এসব কয়েদিদের মধ্যে আছে আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ আরও অনেক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












