ভূমিকম্প বিষয়ে প্রশিক্ষণ-সচেতনতা কর্মসূচি বৃদ্ধি:
৫৮ হাজার ভলান্টিয়ার, ২২০ সদস্যের স্পেশাল ফোর্স গড়েছে ফায়ার সার্ভিস
, ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১০ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ভূমিকম্পের মতো দুর্যোগে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় চলতি বছরের মে মাসেই অপারেশনাল বিভাগকে রাজধানীর মিরপুরে স্থানান্তর করেছে ফায়ার সার্ভিস। ঢাকায় ভূমিকম্পের মতো বড় দুর্যোগের যে আশঙ্কা তৈরি হয়েছে, সেজন্য উদ্ধার সহায়তায় কুইক রেসপন্স করতে ৬০ সদস্যের স্পেশাল ফোর্স গড়া হয়েছে। ঢাকার বাইরেও প্রতিটি বিভাগীয় শহরে ২০ জনের একটি করে স্পেশাল টিম প্রস্তুত করা হয়েছে। যারা বিশেষভাবে ভূমিকম্পের মতো দুর্যোগে উদ্ধার অভিযানের জন্য প্রশিক্ষিত।
এর বাইরে শুধু ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবিলার স্বার্থে কার্যকর পদক্ষেপ নিতে ফায়ার সার্ভিসের ডিরেক্টর ট্রেনিং ও ডেভেলপমেন্ট বিভাগকেও ঢাকার অদূরে পূর্বাচলে নেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ভূমিকম্প হলে আমরাও আক্রান্ত হতে পারি। উদ্ধারকারী অপারেশনাল টিম আক্রান্ত হলে উদ্ধার কাজ করবে কে? তাই কমান্ডিং ফোর্স হিসেবে অপারেশনাল টিমকে আলাদা করা হয়েছে। মিরপুরে স্থানান্তর করা হয়েছে। ডিরেক্টর ট্রেনিং ও ডেভেলপমেন্টকেও আমরা পূর্বাচলে স্থানান্তর করছি, প্রক্রিয়া চলছে।
ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, সারাদেশ থেকে বাছাই করা ফাইটারদের নিয়ে ৬০ জনের একটা স্পেশাল টিম গঠন করা হয়েছে। বড় ভূমিকম্প থেকে সুরক্ষা হিসেবে তাদের পূর্বাচলে রাখা হয়েছে। আমাদের স্পেশাল টিমটা প্রস্তুত মূলত বড় ধরনের আগুন, ভূমিকম্প দুর্যোগের জন্য। ভূমিকম্পে গ্যাস থেকে বিস্ফোরণও ঘটতে পারে। তখন যেন এই টিমটা দ্রুত রেসপন্স করতে পারে।
এ ছাড়া ২০ জন করে আট বিভাগীয় শহরে মোট ১৬০ জনের স্পেশাল টিম গঠন করা হয়েছে। যদি ঢাকায় ভূমিকম্প হয়, তাহলে আশপাশের বিভাগের টিমগুলোকেও দ্রুত মুভ ও রেসপন্স করানো সম্ভব হবে বলে জানান তিনি।
তবে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, যদিও এসব পর্যাপ্ত নয়। সবার সম্মিলিত প্রচেষ্টা লাগবে। ঢাকা বা চট্টগ্রাম শহরের যে জনসংখ্যা সে তুলনায় ফায়ার সার্ভিসের জনবল, ইকুইপমেন্ট বা স্টেশন সংখ্যা পর্যাপ্ত নয়। ঢাকা শহরে যদি ভূমিকম্প হয়, দুর্যোগ তৈরি হয়, তাহলে কার্যকর ও দক্ষতার সঙ্গে যদি কাজ করতে চাই, তাহলে জনবল ইকুইপমেন্ট বা স্টেশন সংখ্যা বাড়াতে হবে। কারণ ভূমিকম্প হলে আমরা নিজেরাও তো ক্ষতিগ্রস্ত হব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে মামলা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘গুনে গুনে ঘুষ’ নেয়ার ঘটনা প্রকাশ্যে, ভূমি কর্মকর্তা বরখাস্ত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে -ফখরুল
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নেই -এ্যানি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শাপলা চত্বরের ঘটনায় হাসিনা-আজিজসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে -অর্থমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টুথপেস্টে প্লাস্টিক ‘গবেষণা’ নিয়ে প্রশ্ন, দেশীয় কোম্পানীকে ‘ক্ষতিকর’ বলে ভারতীয় কোম্পানীকে ‘নিরাপদ’ ঘোষণা!
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুলিস্তানে আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ১০-১৫ দিন সময় লাগবে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৪৩ হাজার কৃষক
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












