৫১টি রাজনৈতিক দলের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দিতে আগ্রহী মাত্র ৮ দল
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রধানদের জাতির উদ্দেশে দেয়া ভাষণ প্রচারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এতে আগ্রহ দেখায়নি অধিকাংশ দল। নির্বাচনে অংশগ্রহণকারী ৫১টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র ৮টি দল ভাষণ দেওয়ার জন্য ইসিতে আবেদন করেছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, যেসব রাজনৈতিক দল আগে আবেদন করেছে, তাদের সম্প্রচারের সময়সূচি নির্ধারণে অগ্রাধিকার দেওয়া হবে। সবার আগে স্লট চেয়ে আবেদন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সে অনুযায়ী বিটিভি ইতিমধ্যে দলটি সময়ও দিয়েছে। ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার ভাষণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১০ মিনিট। এরপর পর্যায়ক্রমে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামাত, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ মুসলিম লীগ এবং ‘ইসলামী’ আন্দোলন বাংলাদেশ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।