৫০ পুলিশ সুপারসহ ৭৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫০ জন ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে পৃথক তিনটি প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মাহবুবুর রহমান। একটি প্রজ্ঞাপনে ১৯ ও আরেকটি প্রজ্ঞাপনে ৩১ জন পুলিশ সুপার এবং পৃথক অপর প্রজ্ঞাপনে ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
এসব কর্মকর্তাকে ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি, এসবি, র্যাব, সিএমপি, পিবিআই, এপিবিএন, আরএমপি এবং বিএমপিসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।