ভোমরা সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি
, ১৩ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৯ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সাতক্ষীরার ভোমরা সীমান্তের ঘোজাডাঙ্গা শিবতলা এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফাঁকা গুলি ছুড়েছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোররাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনাটি সম্পর্কে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা বলেন, আমরা গুলির শব্দ শুনেছি। তবে রাতের আঁধারে সন্দেহজনক পরিস্থিতিতে মাঝেমধ্যেই বিএসএফ এ ধরনের ফাঁকা গুলি চালায়। এতে সীমান্ত পরিস্থিতিতে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।
অপরদিকে স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান জানান, ফজরের নামাজের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। তিনি জানান, ঘটনাটি সীমান্তের ভারতীয় অংশে ঘটে।
এর আগে শনিবার (১১ জানুয়ারি) ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকায় বিএসএফ বাংলাদেশি কৃষক নজরুল ইসলামের জমিতে ধান রোপণে বাধা দেয়। নজরুল ইসলাম বলেন, আমি গত ৩০ বছর ধরে ওই জমি চাষাবাদ করে আসছি। কিন্তু বিএসএফ জমি নিয়ে বিরোধ তোলায় এবার ধান রোপণ করতে পারিনি।
এ ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, উভয় দেশের সার্ভে বিভাগ আগামী ২০ জানুয়ারি জমিটির সীমানা নির্ধারণ করবে এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)