বাংলাদেশ ব্যাংক:
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
, ১০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৫ জুলাই, ২০২৬ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের সংকট মূলত বড় ঋণগ্রহীতাদের ঘিরে কেন্দ্রীভূত। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ৫০ কোটি টাকার বেশি অঙ্কের ঋণের ৪২.৫ শতাংশই এখন খেলাপি। বিপরীতে ১ কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে খেলাপির হার তুলনায় বেশ কম- ১৫ শতাংশ।
অর্থনীতিবিদরা বলছেন, বড় ঋণের ক্ষেত্রে খেলাপির এই প্রবণতা শুধু ব্যবসায়ীদের ব্যর্থতা নয়; এটি দীর্ঘদিনের দুর্বল ঋণ ব্যবস্থাপনা, রাজনৈতিক প্রভাব, জবাবদিহির অভাব এবং ব্যাংকিং খাতের সুশাসন সংকটের ফল।
ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ছোট ও মাঝারি উদ্যোক্তারা তুলনামূলকভাবে বেশি সুদে ঋণ নিলেও তা পরিশোধে বেশি সচেষ্ট থাকেন। ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থেই ঋণ পরিশোধকে গুরুত্ব দেন তারা। অন্যদিকে বড় ঋণের ক্ষেত্রে সুদহার কম হলেও অনেক গ্রাহক ঋণ পরিশোধে গড়িমসি করেন। অনেক ক্ষেত্রেই তারা পুনঃ তফসিল, ছাড় বা বিশেষ সুবিধা পান।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরী বলেন, বড় ঋণের প্রতি ব্যাংকগুলোর আগ্রহের অন্যতম কারণ হলো এর ব্যবস্থাপনা ব্যয় কম। অনেক ছোট গ্রাহকের পরিবর্তে একজন বড় গ্রাহককে বড় অঙ্কের ঋণ দেওয়া ব্যাংকের জন্য তুলনামূলক সহজ ও সাশ্রয়ী। তবে বড় ঋণগ্রহীতাদের মধ্যে খেলাপির প্রবণতা বাড়ছে, যা একটি ক্ষতিকর ঋণ সংস্কৃতি তৈরি করছে।
মুস্তফা মুজেরী বলেন, প্রভাবশালী ঋণগ্রহীতারা অনেক সময় নানা উপায়ে পরিস্থিতি সামাল দেওয়ার সুযোগ নেন। ফলে ব্যাংকগুলোকে আরও পেশাদার হতে হবে। বাংলাদেশ ব্যাংকের তদারকিও আরও কঠোর করতে হবে। তার মতে, খেলাপি ঋণ আদায়ের পরিবর্তে রাইট অফ ও পুনঃ তফসিলের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যা সমস্যার স্থায়ী সমাধান নয়। প্রকৃত খেলাপিদের জবাবদিহির আওতায় আনতে হবে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চে ৫০ কোটি টাকার বেশি ঋণের মধ্যে খেলাপির হার ছিল ৩৫.২ শতাংশ। এক বছরের ব্যবধানে তা বেড়ে ২০২৬ সালের মার্চে দাঁড়িয়েছে ৪২.৫ শতাংশে। এই সময়ে বড় ঋণের পরিমাণও বেড়েছে। ২০২৫ সালের মার্চে ৫০ কোটি টাকার বেশি ঋণের স্থিতি ছিল ৫ লাখ ২০ হাজার ৪০০ কোটি টাকা। ২০২৬ সালের মার্চে তা বেড়ে হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬০০ কোটি টাকা। অর্থাৎ ঋণের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি এর মানেরও দ্রুত অবনতি হয়েছে। অন্যদিকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণের পরিমাণ ৪ লাখ ৯ হাজার ৯০০ কোটি টাকা হলেও খেলাপির হার মাত্র ১৫ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পড়ে আছে বাবার লাশ, দাফনে বাধা কুলাঙ্গার সন্তানদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজারে অভিযান: ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে -রাষ্ট্রপতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের ঋণ নিয়ে আলোচনা চলছে -অর্থমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার -সমাজকল্যাণ সচিব
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান, অগ্রাধিকার পাবেন যারা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোংলা বন্দরের জন্য চীন থেকে ৩৫৯৩ কোটি টাকার ঋণ চুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)